Mark 15:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেসব লোক সেই পথ দিয়ে যাতায়াত করছিল, তারা মাথা নেড়ে তাঁর নিন্দা করে বললো, ওহে, তুমি না এবাদতখানা ভেঙ্গে ফেল, আর তিন দিনের মধ্যে গেঁথে তোল!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা সেই পথ দিয়ে যাতায়াত করছিল, তারা মাথা নাড়তে নাড়তে তাঁকে অপমান করে বলতে লাগল, “তাহলে তুমিই সেই লোক, যে মন্দির ধ্বংস করে তিনদিনে তা পুনর্নির্মাণ করতে পারো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ওহে, তুমি না মন্দির ভাঙ্গিয়া ফেল, আর তিন দিনের মধ্যে গাঁথিয়া তুল!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা সেই পথ দিয়ে য়েতে য়েতে যীশুর নিন্দা করতে লাগল৷ তারা মাথা নেড়ে বলল, ‘ওহে, তুমি না মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে তা আবার গেঁথে তোল?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওহে, তুমি না উপাসনার ঘর ভেঙে ফেল, আবার তিন দিনের ভেতরে গড়ে তোলো!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ওহে, তুমি না মন্দির ভাঙ্গিয়া ফেল, আর তিন দিনের মধ্যে গাঁথিয়া তুল!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে যীশুকে ঠাট্টা করে বলল, “ওহে, তুমি না উপাসনা-ঘর ভেংগে আবার তিন দিনের মধ্যে তা তৈরী করতে পার!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে ঈসাকে ঠাট্টা করে বলল, “ওহে, তুমি না বায়তুল-মোকাদ্দস ভেংগে আবার তিন দিনের মধ্যে তা তৈরী করতে পার!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথচারীরা মাথা নেড়ে উপহাস করে তাঁকে বলতে লাগল, কি হে, তুমিই না মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে গাঁথতে পার,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা সেই পথ দিয়ে যেতে যেতে যীশুর নিন্দা করতে লাগল৷ তারা মাথা নেড়ে বলল, “ওহে, তুমি না মন্দির ভেঙ্গে ফেলে তিন দিনের মধ্যে তা আবার গেঁথে তোল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা খ্রীষ্টকে সেই রাস্তা দিয়ে যাতায়াত করছিল, তারা মাথা নেড়ে নেড়ে খ্রীষ্টকে নিন্দা করে বলল, “এই যে, তুমি না মন্দির ভেঙে ফেল, আর তিন দিনের মধ্যে তা গাঁথবে!”