Mark 15:36 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এক জন দৌড়ে একখানি স্পঞ্জে সির্কা ভরে তা নলে লাগিয়ে তাঁকে পান করতে দিয়ে বললো, থাক্‌, দেখি, ইলিয়াস ওকে নামাতে আসেন কি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর একজন লোক দৌড়ে গিয়ে একটি স্পঞ্জ সিরকায় পূর্ণ করে, একটি নলখাগড়ার সাহায্যে যীশুকে পান করতে দিল। সে বলল, “ওকে ছেড়ে দাও, এসো দেখি, এলিয় ওকে নামাতে আসেন কি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, এক জন দৌড়িয়া একখানি স্পঞ্জে সিরকা ভরিয়া তাহা নলে লাগাইয়া তাঁহাকে পান করিতে দিয়া কহিল, থাক্‌, দেখি, এলিয় উহাকে নামাইতে আইসেন কি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একজন লোক দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ এনে সিরকায় ভিজিয়ে নলে করে তাঁর মুখে তুলে ধরে বলল, ‘দেখা যাক, এলীয় ওকে নামাতে আসে কি না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন এক জন দৌড়ে একখানি স্পন্জ সিরকায় ভিজিয়ে তা নলে লাগিয়ে তাঁকে পান করতে দিয়ে বললো, দেখি, এলিয় ওকে নামাতে আসেন কি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, একজন দৌড়াইয়া একখানি স্পঞ্জে সির্কা ভরিয়া তাহা নলে লাগাইয়া তাঁহাকে পান করিতে দিয়া কহিল, থাক্‌, দেখি, এলিয় উহাকে নামাইতে আইসেন কি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন একজন লোক দৌড়ে গিয়ে একটা সপঞ্জ সির্কায় ভিজাল এবং একটা লাঠির মাথায় লাগিয়ে তা যীশুকে খেতে দিল। সে বলল, “থাক্‌, দেখি এলিয় ওকে নামিয়ে নিতে আসেন কি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন একজন লোক দৌড়ে গিয়ে একটা সপঞ্জ সিরকায় ভিজাল এবং একটা লাঠির মাথায় লাগিয়ে তা ঈসাকে খেতে দিল। সে বলল, “থাক্‌, দেখি ইলিয়াস ওকে নামিয়ে নিতে আসেন কি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজন দৌড়ে গিয়ে সিরকা দিয়ে স্পঞ্জ বিজিয়ে তাঁকে পান করতে দিয়ে বলল, দেকি, এলিয় ওকে নামিয়ে নিতে আসেন কি না!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন লোক দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ এনে সিরকায় ভিজিয়ে নলে করে তাঁর মুখে তুলে ধরে বলল, “দেখা যাক, এলীয় ওকে নামাতে আসে কি না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন একজন দৌড়ে একখানি স্পঞ্জ সিরকায় ডুবিয়ে নিয়ে এলো এবং একটা লাঠিতে লাগিয়ে তাঁকে পান করতে দিল, দেখি, এলিয় ওকে রক্ষা করতে আসেন কি না।