Mark 15:39 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে শত-পতি তাঁর সম্মুখে দাঁড়িয়েছিলেন, তিনি যখন দেখলেন যে, ঈসা এইভাবে ইন্তেকাল করলেন, তখন বললেন, সত্যিই ইনি আল্লাহ্‌র পুত্র ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যে শত-সেনাপতি সেখানে যীশুর সামনেই দাঁড়িয়েছিলেন, তাঁর চিৎকার শুনে এবং তিনি কীভাবে মৃত্যুবরণ করলেন, তা দেখে বলে উঠলেন, “নিশ্চিতরূপেই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে শতপতি তাঁহার সম্মুখে দাঁড়াইয়াছিলেন, তিনি যখন দেখিলেন যে, যীশু এই প্রকারে প্রাণত্যাগ করিলেন, তখন কহিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর য়ে সেনাপতি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন, তিনি যীশুকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে বললেন, ‘সত্যিই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর শতপতি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন, তিনি এইভাবে যীশুকে শেষ নিশ্বাস ফেলতে দেখে বললেন যে,, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে শতপতি তাঁহার সম্মুখে দাঁড়াইয়াছিলেন, তিনি যখন দেখিলেন যে, যীশু এই প্রকারে প্রাণত্যাগ করিলেন, তখন কহিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সেনাপতি যীশুর সামনে দাঁড়িয়ে ছিল সে যীশুকে এইভাবে মারা যেতে দেখে বলল, “সত্যিই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সেনাপতি ঈসার সামনে দাঁড়িয়ে ছিল সে ঈসাকে এইভাবে মারা যেতে দেখে বলল, “সত্যিই ইনি ইব্‌নুল্লাহ্‌ ছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সেনাপতি যীশুর সামনে দাঁড়িয়েছিলেন তিনি যীশুকে এভাবে মারা যেতে দেখে বললেন, সত্যিই ইনি ঈশ্বরের পুত্র!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যে সেনাপতি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন, তিনি যীশুকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে বললেন, “সত্যিই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শতপতি তাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন, তিনি এই ভাবে যীশুকে শেষ নিঃশ্বাস ফেলতে দেখে বললেন যে, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।