Mark 15:40 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কয়েকজন স্ত্রীলোকও দূরে থেকে তা দেখছিলেন; তাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, ছোট ইয়াকুবের ও যোশির মা মরিয়ম এবং শালোমী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকজন নারী দূর থেকে সব লক্ষ্য করছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাগ্দালাবাসী মরিয়ম, কনিষ্ঠ যাকোব ও যোষির মা মরিয়ম ও শালোমি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কএকটী স্ত্রীলোকও দূরে থাকিয়া দেখিতেছিলেন; তাঁহাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, ছোট যাকোবের ও যোশির মাতা মরিয়ম এবং শালোমী ছিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কয়েকজন স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন, তাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, শালোমী আর ছোট যাকোব এবং য়োশির মা মরিয়ম সেখানে ছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কয়েকজন মহিলাও দূর থেকে দেখছিলেন; তাঁদের ভেতরে মগ্দলীনী মরিয়ম, ছোট যাকোবের মা ও যোশির মা মরিয়ম, এবং শালোমী ছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কয়েক জন স্ত্রীলোকও দূরে থাকিয়া দেখিতেছিলেন; তাহাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, ছোট যাকোবের ও যোশির মাতা মরিয়ম এবং শালোমী ছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন স্ত্রীলোক দূরে দাঁড়িয়ে এই সব দেখছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মগ্দলীনী মরিয়ম, দুই যাকোবের মধ্যে ছোট যাকোব ও যোষেফের মা মরিয়ম আর শালোমী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন স্ত্রীলোক দূরে দাঁড়িয়ে এই সব দেখছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মগ্দলীনী মরিয়ম, দুই ইয়াকুবের মধ্যে ছোট ইয়াকুব ও ইউসুফের মা মরিয়ম আর শালোমী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েকজন মহিলাও দূর থেকে এই ঘটনা দেখছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মাগ্দালা নিবাসী মরিয়ম, ছোট যাকোব ও যোশির জননী মরিয়ম এবং শালোমী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন, তাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, শালোমী আর ছোট যাকোব এবং যোশির মা মরিয়ম সেখানে ছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কয়েক জন মহিলাও দূর থেকে দেখছিলেন; তাঁদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা ও যোষির মা মরিয়ম এবং শালোমী ছিলেন;