Mark 15:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে বারাব্বা নামে এক ব্যক্তি বিদ্রোহীদের সঙ্গে কারাগারে আটক ছিল, তারা বিদ্রোহ করে নরহত্যাও করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বারাব্বা নামে এক ব্যক্তি অন্য কয়েকজন বিদ্রোহীর সঙ্গে কারারুদ্ধ ছিল। তারা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার সময় নরহত্যাও করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে বারাব্বা নামে এক ব্যক্তি উপপ্লবকারীদের সঙ্গে কারাবদ্ধ ছিল, তাহারা উপপ্লবক্রমে নরহত্যাও করিয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় বারাব্বা নামে একটি লোক বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যাঁরা বিদ্রোহের সময় অনেক খুন জখম করেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বিদ্রোহ, খুন, জখম করার অপরাধে যে সব বন্দী জেলে ছিল -তাদের মধ্য বারাব্বা নামে একজন খারাপ লোক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে বারাব্বা নামে এক ব্যক্তি বিদ্রোহীদের সঙ্গে কারাবদ্ধ ছিল, তাহারা বিদ্রোহ করিয়া নরহত্যাও করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় বারাব্বা নামে একজন লোক জেলখানায় বন্দী ছিল। বিদ্রোহের সময় সে বিদ্রোহীদের সংগে থেকে খুন করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় বারাব্বা নামে একজন লোক জেলখানায় বন্দী ছিল। বিদ্রোহের সময় সে বিদ্রোহীদের সংগে থেকে খুন করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদ্রোহের সময় নরহত্যায় দায়ে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে বারাব্বাস নামে একটি লোক ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় বারাব্বা নামে একটি লোক বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যাঁরা বিদ্রোহের সময় অনেক খুন জখম করেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদ্রোহ, খুন, জখম করার অপরাধে যে সব বন্দী জেলে ছিল তাদের মধ্য বারাব্বা নামে একজন খারাপ লোক ছিল।