Mark 16:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিশ্রামবার অতীত হলে পর মগ্দলীনী মরিয়ম, ইয়াকুবের মা মরিয়ম এবং শালোমী সুগন্ধি দ্রব্য ক্রয় করলেন, যেন গিয়ে তাঁর লাশে মাখাতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্রামদিন অতিক্রান্ত হলে, মাগ্দালাবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমি কিছু সুগন্ধিদ্রব্য কিনে নিয়ে এলেন, যেন যীশুর দেহে তা লেপন করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিশ্রামদিন অতীত হইলে পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মাতা মরিয়ম এবং শালোমী সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাঁহাকে মাখাইতে পারেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্রাম শেষ হলে মরিয়ম মগ্দলীনী, যাকোবের মা মরিয়ম সুগন্ধি মশলা কিনলেন য়েন গিয়ে যীশুর দেহে মাখাতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বিশ্রামদিন শেষ হওয়ার পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমী ভালো গন্ধযুক্ত জিনিষ কিনলেন, যেন গিয়ে তাঁকে মাখাতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিশ্রামদিন অতীত হইলে পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মাতা মরিয়ম এবং শালোমী সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাঁহাকে মাখাইতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্রামবার পার হয়ে গেলে পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম এবং শালোমী যীশুর দেহে মাখাবার জন্য সুগন্ধি মলম কিনে আনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্রামবার পার হয়ে গেলে পর মগ্দলীনী মরিয়ম, ইয়াকুবের মা মরিয়ম এবং শালোমী ঈসার লাশে মাখাবার জন্য খোশবু মলম কিনে আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাব্বাথ বার কেটে গেলে মাগ্দালা নিবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম আর শালোমী যীশুর দেহে মাখাবার জন্য সুগন্ধি মশলা কিনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্রাম শেষ হলে মরিয়ম মগ্দলীনী, যাকোবের মা মরিয়ম সুগন্ধি মশলা কিনলেন যেন গিয়ে যীশুর দেহে মাখাতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশ্রামবার শেষ হওয়ার পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমী ভালো গন্ধযুক্ত জিনিস কিনলেন, যেন গিয়ে তাঁকে মাখিয়ে দিতে পারেন।