Mark 16:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁদের সঙ্গে কথা বলবার পর প্রভু ঈসাকে ঊর্ধ্বে, বেহেশতে তুলে নেওয়া হল এবং সেখানে তিনি আল্লাহ্র ডান পাশে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সঙ্গে প্রভু যীশুর কথা বলা শেষ হওয়ার পর, তাঁকে স্বর্গে তুলে নেওয়া হল, আর তিনি ঈশ্বরের ডানদিকে গিয়ে উপবিষ্ট হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাদের সহিত কথা কহিবার পর প্রভু যীশু ঊর্দ্ধে, স্বর্গে গৃহীত হইলেন, এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁদের সঙ্গে কথা বলার পর প্রভু যীশুকে স্বর্গে তুলে নেওযা হল এবং তিনি ঈশ্বরের ডানদিকে বসলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু শিষ্যদের সঙ্গে কথা বলার পর তিনি স্বর্গে চলে গেলেন এবং তিনি ঈশ্বরের ডান পাশে বসলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাদের সহিত কথা কহিবার পর প্রভু যীশু ঊর্ধ্বে, স্বর্গে গৃহীত হইলেন, এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্যদের কাছে এই সব কথা বলবার পরে প্রভু যীশুকে স্বর্গে তুলে নেওয়া হল। সেখানে তিনি ঈশ্বরের ডান দিকে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীদের কাছে এই সব কথা বলবার পরে হযরত ঈসাকে বেহেশতে তুলে নেওয়া হল। সেখানে তিনি আল্লাহ্র ডান দিকে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিষ্যদের সঙ্গে যীশুর কথা বলা হয়ে গেলে যীশুকে স্বর্গে নেওয়া হল, তিনি ঈশ্বরের দক্ষিণ দিকে উপবিষ্ট হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের সঙ্গে কথা বলার পর প্রভু যীশুকে স্বর্গে তুলে নেওয়া হল এবং তিনি ঈশ্বরের ডানদিকে বসলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু শিষ্যদের সঙ্গে কথা বলার পর তিনি স্বর্গে চলে গেলেন এবং তিনি ঈশ্বরের ডান পাশে বসলেন।