Mark 16:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা প্রস্থান করে সর্বত্র তবলিগ করতে লাগলেন এবং প্রভু তাঁদের সঙ্গে সঙ্গে কাজ করে অনুবর্তী চিহ্নগুলো দ্বারা সেই কালামের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন। আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর শিষ্যেরা বেরিয়ে পড়ে সর্বত্র সুসমাচার প্রচার করতে লাগলেন। আর প্রভু তাঁদের সঙ্গী হয়ে কাজ করতে লাগলেন এবং সেই সঙ্গে বহু চিহ্নকর্মের মাধ্যমে তাঁর বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা প্রস্থান করিয়া সর্ব্বত্র প্রচার করিতে লাগিলেন; এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য্য করিয়া অনুবর্ত্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমেন্‌।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তাঁরা গিয়ে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলেন, এবং প্রভু তাঁদের সঙ্গে কাজ করলেন, আর অলৌকিক কাজের মধ্য দিয়ে তাঁর সুসমাচারের সত্যতা প্রমাণ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাঁরা চলে গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে থেকে আশ্চর্য্য চিহ্ন দ্বারা সেই বাক্য প্রমাণ করলেন । আমেন্।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন; এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন। আমেন্‌।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শিষ্যেরা গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন। প্রভু তাঁদের মধ্য দিয়ে তাঁদের সংগে কাজ করতে থাকলেন এবং তাঁদের আশ্চর্য কাজ করবার শক্তি দিয়ে প্রমাণ করলেন যে, তাঁরা যা প্রচার করছেন তা সত্যি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সাহাবীরা গিয়ে সব জায়গায় তবলিগ করতে লাগলেন। হযরত ঈসা তাঁদের মধ্য দিয়ে তাঁদের সংগে কাজ করতে থাকলেন এবং তাঁদের অলৌকিক কাজ করবার শক্তি দিয়ে প্রমাণ করলেন যে, তাঁরা যা তবলিগ করছেন তা সত্যি। ॥ভব
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিষ্যেরা সর্বত্র গিয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন, এবং প্রভু শিষ্যদের সঙ্গে কর্মরত থেকে তাঁদের নানাবিধ অলৌকিক শক্তি ও নিদর্শন দান করে তাঁদের প্রচারিত সুসমাচারের সত্যতা প্রতিষ্ঠিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তাঁরা গিয়ে সব জায়গায় সুসমাচার প্রচার করতে লাগলেন, এবং প্রভু তাঁদের সঙ্গে কাজ করলেন, আর অলৌকিক কাজের মধ্য দিয়ে তাঁর সুসমাচারের সত্যতা প্রমাণ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁরা চলে গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে থেকে আশ্চর্য্য চিহ্ন দ্বারা সেই বাক্য প্রমাণ করলেন। আমেন।