Mark 16:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা কবরের ভিতরে গিয়ে দেখলেন, ডান পাশে সাদা পোশাক পরা এক জন যুবক বসে আছেন; তাতে তাঁরা খুব অবাক হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাধির মধ্যে প্রবেশ করা মাত্র, তাঁরা দেখলেন, সাদা পোশাক পরে এক যুবক ডানদিকে বসে আছেন। এতে তাঁরা অত্যন্ত বিস্মিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন, দক্ষিণ পার্শ্বে শুক্লবস্ত্র পরিহিত এক জন যুবক বসিয়া আছেন; তাহাতে তাঁহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তাঁরা সমাধিগুহার ভিতরে গিয়ে দেখলেন, একজন যুবক ডানদিকে সাদা পোশাক পরে বসে আছেন; তাতে তারা ভয়ে চমকে উঠলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার পরে তাঁরা কবরের ভেতরে গিয়ে দেখলেন, ডান পাশে সাদা কাপড় পরে একজন যুবক বসে আছেন; তাতে তাঁরা খুব অবাক হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন, দক্ষিণ পার্শ্বে শুক্লবস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন; তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কবরের গুহায় ঢুকে তাঁরা দেখলেন, সাদা কাপড়-পরা একজন যুবক ডান দিকে বসে আছেন। এতে তাঁরা খুব অবাক হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবরের গুহায় ঢুকে তাঁরা দেখলেন, সাদা কাপড়-পরা একজন যুবক ডান দিকে বসে আছেন। এতে তাঁরা খুব অবাক হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমাধিগুহার মধ্যে ঢুকতেই তাঁরা দেখতে পেলেন শুভ্র বসন পরা একটি যুবক ডান দিকে বসে আছে। দেখে তাঁরা খুব অবাক হয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তাঁরা সমাধিগুহার ভিতরে গিয়ে দেখলেন, একজন যুবক ডানদিকে সাদা পোশাক পরে বসে আছেন; তাতে তারা ভয়ে চমকে উঠলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তাঁরা কবরের ভেতরে গিয়ে দেখলেন, ডান পাশে সাদা কাপড় পরে একজন যুবক বসে আছেন; তাতে তাঁরা খুব অবাক হলেন।