Mark 16:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁদেরকে বললেন, অবাক হয়ো না, তোমরা নাসরতীয় ঈসার খোঁজ করছো, যিনি ক্রুশে হত হয়েছেন; তিনি জীবিত হয়ে উঠেছেন, এখানে নেই; দেখ, এই স্থানে তাঁকে রাখা হয়েছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “তোমরা ভয় পেয়ো না। তোমরা তো নাসরতীয় যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন! তিনি এখানে নেই। এই দেখো সেই স্থান, যেখানে তাঁর দেহ রাখা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যীশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন; তিনি উঠিয়াছেন, এখানে নাই; দেখ, এই স্থানে তাঁহাকে রাখা গিয়াছিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তিনি তাঁদের বললেন, ‘ভয় পেও না৷ তোমরা তো নাসরতীয় যীশুর খোঁজ করছ যাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল? তিনি বেঁচে উঠেছেন! তিনি এখানে নেই৷ দেখ, এখানে তাঁকে রাখা হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাদেরকে বললেন, অবাক হওয়ার কিছু নেই, তোমরা যে নাসরতীয় যীশুকে খুঁজছো, যিনি ক্রুশে মারা গিয়েছিলেন; তিনি উঠেছেন, এখানে নেই; দেখ এই জায়গায় তাঁকে রেখেছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যীশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন; তিনি উঠিয়াছেন, এখানে নাই; দেখ, এই স্থানে তাঁহাকে রাখা গিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই যুবকটি বললেন, “অবাক হয়ো না। নাসরত গ্রামের যীশু, যাঁকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাঁকেই তোমরা খুঁজছো তো? তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন। যেখানে তারা তাঁকে রেখেছিল সেই জায়গা দেখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই যুবকটি বললেন, “অবাক হয়ো না। নাসরত গ্রামের ঈসা, যাঁকে ক্রুশের উপরে হত্যা করা হয়েছিল, তাঁকেই তোমরা খুঁজছো তো? তিনি এখানে নেই, তিনি জীবিত হয়ে উঠেছেন। যেখানে তারা তাঁকে রেখেছিল সেই জায়গা দেখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুবকটি তাঁদের বললেন, অবাক হয়ো না। নাসরতের যীশুকে তোমরা কুঁজছ তো, যিনি ক্রুশে হত হয়েছেন? তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি এখানে নেই। দেখ, এইখানে তারা তাঁকে শুইয়ে রেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি তাঁদের বললেন, “ভয় পেও না৷ তোমরা তো নাসরতীয় যীশুর খোঁজ করছ যাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল? তিনি বেঁচে উঠেছেন! তিনি এখানে নেই৷ দেখ, এখানে তাঁকে রাখা হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদেরকে বললেন, অবাক হওয়ার কিছু নেই, তোমরা যে ক্রুশে হত নাসরতীয় যীশুর খোঁজ করছ। তিনি এখানে নেই,, এখানে নেই; দেখ এই জায়গায় তাঁকে রেখেছিল;