Mark 16:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তাহের প্রথম দিনে ঈসা খুব ভোরে পুনরুত্থিত হলে পর প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দর্শন দিলেন, যাঁর মধ্য থেকে তিনি সাতটি বদ-রূহ্‌ ছাড়িয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তাহের প্রথম দিনে ভোরবেলায় যীশু উত্থিত হয়ে প্রথমে মাগ্দালাবাসী মরিয়মকে দর্শন দেন, যার মধ্য থেকে তিনি সাতটি ভূত দূর করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তাহের প্রথম দিবসে যীশু প্রত্যূষে উঠিলে প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দর্শন দিলেন, যাঁহা হইতে তিনি সাত ভূত ছাড়াইয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর পুনরুত্থানের পর সপ্তাহের প্রথম দিনে অর্থাত্ রবিবার ভোরে, তিনি প্রথমে মগ্দলীনী মরিয়মকে দেখা দিলেন, যার থেকে তিনি সাতটা ভূতকে তাড়িয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সপ্তাহের প্রথম দিনে যীশু সকালে উঠে প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দেখা দিলেন, যাঁর কাছ থেকে তিনি সাত ভূত ছাড়িয়ে ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তাহের প্রথম দিবসে যীশু প্রত্যুষে উঠিলে প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দর্শন দিলেন, যাঁহা হইতে তিনি সাতটি ভূত ছাড়াইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তার প্রথম দিনের ভোর বেলায় যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন। পরে তিনি মগ্‌দলীনী মরিয়মকে প্রথমে দেখা দিলেন। এই মরিয়মের ভিতর থেকে তিনি সাতটা মন্দ আত্মা ছাড়িয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তার প্রথম দিনের ভোর বেলায় ঈসা মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন। পরে তিনি মগ্‌দলীনী মরিয়মকে প্রথমে দেখা দিলেন। এই মরিয়মের ভিতর থেকে ঈসা সাতটা ভূত ছাড়িয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তাহের প্রথম দিন ভোরবেলায় যীশু পুনরুত্থিত হয়ে প্রথমে মাগ্‌দালা নিবাসী মরিয়মকে দেখা দিলেন, যার মধ্যে থেকে যীশু সাতটি অপদেবতাকে দূর করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর পুনরুত্থানের পর সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ রবিবার ভোরে, তিনি প্রথমে মগ্দলীনী মরিয়মকে দেখা দিলেন, যার থেকে তিনি সাতটা ভূতকে তাড়িয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তাহের প্রথম দিনের যীশু সকালে উঠে প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দেখা দিলেন, যাঁর কাছ থেকে তিনি সাত ভূত ছাড়িয়ে ছিলেন।