Mark 2:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পুরানো কুপায় কেউ টাট্‌কা আঙ্গুর-রস রাখে না, রাখলে আঙ্গুর-রসে কুপাগুলো ফেটে যায়; তাতে আঙ্গুর-রস নষ্ট হয় এবং কুপাগুলোও নষ্ট হয়; কিন্তু টাট্‌কা আঙ্গুর-রস নতুন কুপাতে রাখতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তেমনই পুরোনো চামড়ার সুরাধারে কেউ নতুন সুরা রাখে না। তা করলে সুরাধারের চামড়া ফেটে যাবে। তাতে সুরা এবং সুরাধার দুটিই নষ্ট হবে—তাই নতুন সুরা নতুন সুরাধারেই রাখতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পুরাতন কুপায় কেহ টাট্‌কা দ্রাক্ষারস রাখে না, রাখিলে দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যায়; তাহাতে দ্রাক্ষারস নষ্ট হয়, কুপাগুলিও নষ্ট হয়; কিন্তু টাট্‌কা দ্রাক্ষারস নূতন কুপাতে রাখিতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস ঢালে না, ঢাললে থলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস এবং চামড়ার থলি দুটোই নষ্ট হয়ে যায়৷ নতুন দ্রাক্ষারসের জন্য নতুন থলিরই প্রযোজন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর পুরানো চামড়ার পাত্রে কেউ টাটকা আঙ্গুর রস রাখে না, রাখলে আঙ্গুর রসে চামড়ার পাত্রগুলি ফেটে যায়; তাতে আঙ্গুর রস খারাপ হয়, চামড়ার পাত্র গুলিও খারাপ হয়; টাটকা আঙ্গুর রস নতুন চামড়ার পাত্রে রাখতে হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পুরাতন কুপায় কেহ টাট্‌কা দ্রাক্ষারস রাখে না, রাখিলে দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যায়; তাহাতে দ্রাক্ষারস নষ্ট হয়, কুপাগুলিও নষ্ট হয়; কিন্তু টাট্‌কা দ্রাক্ষারস নূতন কুপাতে রাখিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরানো চামড়ার থলিতে কেউ টাটকা আংগুর-রস রাখে না। যদি রাখে তবে টাটকা রসের দরুন থলি ফেটে গিয়ে রস ও থলি দু’টাই নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখা হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পুরানো চামড়ার থলিতে কেউ টাটকা আংগুর-রস রাখে না। যদি রাখে তবে টাটকা রসের দরুন থলি ফেটে গিয়ে রস ও থলি দু’টাই নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখা হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরানো পাত্রে কেউ টাটকা সুরা রাখে না, রাখলে টাটকা সুরা পাত্রটিকে ফাটিয়ে দেয়। ফলে সুরা ও পাত্র —দুই-ই নষ্ট হয়। টাটকা সুরার জন্য চাই নতুন পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস ঢালে না, ঢাললে থলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস এবং চামড়ার থলি দুটোই নষ্ট হয়ে যায়৷ নতুন দ্রাক্ষারসের জন্য নতুন থলিরই প্রয়োজন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকে পুরাতন চামড়ার থলিতে নতুন আঙুরের রস রাখে না; রাখলে চামড়ার থলিগুলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস পড়ে যায়, চামড়ার থলিগুলিও নষ্ট হয়; কিন্তু লোকে নূতন চামড়ার থলিতে টাটকা দ্রাক্ষারস রাখে।