Mark 2:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তো অবিয়াথর মহা-ইমামের সময়ে আল্লাহ্‌র গৃহে প্রবেশ করে, যে দর্শন-রুটি ইমামেরা ছাড়া আর কারো ভোজন করা উচিত নয়, তা-ই ভোজন করেছিলেন এবং সঙ্গীদেরকেও দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহাযাজক অবিয়াথরের সময়ে তিনি ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং সেই পবিত্র রুটি খেয়েছিলেন যা করা একমাত্র যাজকদের পক্ষেই বিধিসংগত ছিল। এমনকি তিনি তাঁর সঙ্গীদেরও দিয়েছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ত অবিয়াথর মহাযাজকের সময়ে ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া, যে দর্শনরুটী যাজকবর্গ ব্যতিরেকে আর কাহারও ভোজন করা বিধেয় নয়, তাহাই ভোজন করিয়াছিলেন, এবং সঙ্গিগণকেও দিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অবিযাথর যখন প্রধান যাজক ছিলেন সেই সময় দাযূদ কেমন করে ঈশ্বরের গৃহে গিয়ে য়ে রুটি যাজক ছাড়া অন্য আর কারো খাওযা বিধি-সম্মত ছিল না, তা নিজে খেয়েছিলেন ও তাঁর সঙ্গীদের খাইয়েছিলেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দায়ুদ অবিয়াথর প্রধান যাজকের সময় ঈশ্বরের ঘরের ভিতর ঢুকে যে, দর্শনরুটী যাজকরা ছাড়া আর অন্য কারও খাওয়া উচিত ছিল না, তাই খেয়েছিলেন এবং সঙ্গীদেরকেও দিয়েছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ত অবিয়াথর মহাযাজকের সময়ে ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া, যে দর্শন-রুটি যাজকবর্গ ব্যতিরেকে আর কাহারও ভোজন করা বিধেয় নয়, তাহাই ভোজন করিয়াছিলেন, এবং সঙ্গীগণকেও দিয়াছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আবিয়াথার ছিলেন মহাযাজক। সেই সময় দাউদ ঈশ্বরের মন্দিরে ঢুকে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি —যা পুরোহিত ছাড়া আর কারও খাওয়া বিহিত নয় —তাই তিনি নিজেও খেয়েছিলেন এবং আনুচরদেরও দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়াথর যখন প্রধান যাজক ছিলেন সেই সময় দায়ূদ কেমন করে ঈশ্বরের গৃহে গিয়ে যে রুটি যাজক ছাড়া অন্য আর কারো খাওয়া বিধি-সম্মত ছিল না, তা নিজে খেয়েছিলেন ও তাঁর সঙ্গীদের খাইয়েছিলেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ অবিয়াথর মহাযাজকের দিন ঈশ্বরের ঘরের ভিতর ঢুকে যে, দর্শনরুটি যাজকরা ছাড়া আর অন্য কারও খাওয়া উচিত ছিল না, তাই তিনি খেয়েছিলেন এবং সঙ্গীদেরকেও দিয়েছিলেন।