Mark 2:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ব্যক্তি এমন কথা কেন বলছে? এ যে কুফরী করছে; একমাত্র আল্লাহ্‌ ছাড়া আর কে গুনাহ্‌ মাফ করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লোকটা এভাবে কথা বলছে কেন? এ তো ঈশ্বরনিন্দা! কেবলমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর-নিন্দা করিতেছে; সেই এক জন, অর্থাৎ ঈশ্বর, ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এ লোকটি এমন কথা বলছে কেন? এ য়ে ঈশ্বর নিন্দা করছে; ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এ মানুষটি এই রকম কথা কেন বলছে? এ যে ঈশ্বর-নিন্দা করছে; সেই এক জন, অর্থাৎ ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর-নিন্দা করিতেছে; সেই একজন, অর্থাৎ ঈশ্বর, ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লোকটা এই রকম কথা বলছে কেন? সে তো ঈশ্বরকে অপমান করছে। একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লোকটা এই রকম কথা বলছে কেন? সে তো কুফরী করছে। একমাত্র আল্লাহ্‌ ছাড়া আর কে গুনাহ্‌ মাফ করতে পারে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ লোকটা এমন কথা কেন বলছে? এ তো ঈশ্বর-নিন্দা! একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এ লোকটি এমন কথা বলছে কেন? এ যে ঈশ্বর নিন্দা করছে; ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এ মানুষটি এই রকম কথা কেন বলছে? এ যে ঈশ্বরনিন্দা করছে; সেই একজন, অর্থাৎ ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?