Mark 3:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তিনি অনেক লোককে সুস্থ করলেন, সেজন্য সমস্ত অসুস্থ লোকেরা তাঁকে স্পর্শ করার চেষ্টায় তাঁর গায়ের উপরে পড়ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু যীশু এর আগে বহু লোককে সুস্থ করেছিলেন, তাই অসংখ্য রোগী তাঁকে একবার স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করে সামনে এগোতে চাইছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তিনি অনেক লোককে সুস্থ করিলেন, সেই জন্য ব্যাধিগ্রস্ত সকলে তাঁহাকে স্পর্শ করিবার চেষ্টায় তাঁহার গায়ের উপরে পড়িতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি বহুলোককে সুস্থ করেছিলেন, তাই সমস্ত রোগী তাঁকে স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন, সেই জন্য রোগগ্রস্ত সব মানুষ তাঁকে ছোঁয়ার আশায় তাঁর গায়ের ওপরে পড়ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তিনি অনেক লোককে সুস্থ করিলেন, সেই জন্য ব্যাধিগ্রস্ত সকলে তাঁহাকে স্পর্শ করিবার চেষ্টায় তাঁহার গায়ের উপরে পড়িতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন বলে রোগীরা তাঁকে ছোঁবার জন্য ঠেলাঠেলি করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন বলে রোগীরা তাঁকে ছোঁবার জন্য ঠেলাঠেলি করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহু লোককে তাঁকে স্পর্শ করার জন্য তাঁর গায়এ এসে পড়ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বহু লোককে সুস্থ করেছিলেন, তাই সমস্ত রোগী তাঁকে স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অনেক লোককে সুস্থ করেছিলেন, সেইজন্য রোগগ্রস্ত সব মানুষ তাঁকে ছোঁয়ার আশায় তাঁর গায়ের ওপরে পড়ছিল।