Mark 3:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাপাক রূহ্‌রা তাঁকে দেখলেই তাঁর সম্মুখে পড়ে চেঁচিয়ে বলতো, আপনি আল্লাহ্‌র পুত্র;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে মন্দ-আত্মাগ্রস্ত ব্যক্তিরা তাঁকে দেখে তাঁর সামনে লুটিয়ে পড়ে চিৎকার করে বলছিল, “আপনিই সেই ঈশ্বরের পুত্র।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অশুচি আত্মারা তাঁহাকে দেখিলেই তাঁহার সম্মুখে পড়িয়া চেঁচাইয়া বলিত, আপনি ঈশ্বরের পুত্র;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অশুচি আত্মায় পাওযা রোগীরা তাঁকে দেখতে পেলেই তাঁর পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলত, ‘আপনি ঈশ্বরের পুত্র৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন ভূতেরা তাঁকে দেখতো তাঁর সামনে পড়ে চেঁচিয়ে বলত, আপনি ঈশ্বরের পুত্র;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অশুচি আত্মারা তাঁহাকে দেখিলেই তাঁহার সম্মুখে পড়িয়া চেঁচাইয়া বলিত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ আত্মারা যখনই তাঁকে দেখত তখনই তাঁর সামনে মাটিতে পড়ে চিৎকার করে বলত, “আপনিই ঈশ্বরের পুত্র।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভূতেরা যখনই তাঁকে দেখত তখনই তাঁর সামনে মাটিতে পড়ে চিৎকার করে বলত, “আপনিই ইব্‌নুল্লাহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপদেবতাগ্রস্ত লোকেরা তাঁকে দেখলেই তাঁর সামনে লুটিয়ে পড়ে চীৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশুচি আত্মায় পাওয়া রোগীরা তাঁকে দেখতে পেলেই তাঁর পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলত, “আপনি ঈশ্বরের পুত্র!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন অশুচি আত্মারা তাঁকে দেখত তাঁর সামনে পড়ে চেঁচিয়ে বলত, আপনি ঈশ্বরের পুত্র;