Mark 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বারো জনকে নিযুক্ত করলেন, যেন তাঁরা তাঁর সঙ্গে সঙ্গে থাকেন ও যেন তিনি তাঁদেরকে তবলিগ করার জন্য প্রেরণ করতে পারেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বারোজন শিষ্যকে নিয়োগ করলেন ও তাঁদের “প্রেরিতশিষ্য” বলে ডাকলেন যেন তাঁরা তাঁর সঙ্গে সঙ্গে থাকেন ও তিনি যেন তাঁদের প্রচারের কাজে চারদিকে পাঠাতে পারেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি বারো জনকে নিযুক্ত করিলেন, যেন তাঁহারা তাঁহার সঙ্গে সঙ্গে থাকেন, ও যেন তিনি তাঁহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তিনি বারোজনকে প্রেরিত পদে নিযোগ করলেন য়েন তাঁরা তাঁর সাথে সাথে থাকে এবং বাক্য প্রচারের জন্য য়েন তিনি তাঁদের পাঠাতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বারো জনকে নিযুক্ত করলেন, যেন তাঁরা তাঁর সাথে থাকেন ও যেন তিনি তাঁদেরকে প্রচার করবার জন্য পাঠাতে পারেন
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি বারো জনকে নিযুক্ত করিলেন, যেন তাঁহারা তাঁহার সঙ্গে সঙ্গে থাকেন, ও যেন তিনি তাঁহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করিতে পারেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে থেকে যীশু বারোজনকে প্রেরিত পদে নিযুক্ত করলেন। এঁরা সর্বদা তাঁর সঙ্গে থাকবেন এবং সুসমাচার প্রচারের কাজে তিনি এঁদের পাঠাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তিনি বারোজনকে প্রেরিত পদে নিয়োগ করলেন যেন তাঁরা তাঁর সাথে সাথে থাকে এবং বাক্য প্রচারের জন্যযেন তিনি তাঁদের পাঠাতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বারো জনকে নিযুক্ত করলেন যাদের তিনি প্রেরিত নাম দিলেন, যেন তাঁরা তাঁর সাথে থাকেন ও যেন তিনি তাঁদেরকে প্রচার করবার জন্য পাঠাতে পারেন।