Mark 3:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বিশ্রামবারে তাকে সুস্থ করেন কি না দেখবার জন্য লোকেরা তাঁর প্রতি দৃষ্টি রাখল যেন তাঁর নামে দোষারোপ করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকজন ফরিশী যীশুকে অভিযুক্ত করার সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। যীশু বিশ্রামদিনে লোকটিকে সুস্থ করেন কি না, দেখার জন্য তারা তাঁর উপর সতর্ক দৃষ্টি রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা, তিনি বিশ্রামবারে তাহাকে সুস্থ করেন কি না, দেখিবার জন্য তাঁহার প্রতি দৃষ্টি রাখিল; যেন তাঁহার নামে দোষারোপ করিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি লোকটিকে সুস্থ করেন কি না, তা দেখার জন্য কিছু লোক তাঁর দিকে নজর রাখল, যাতে তাঁর দোষ ধরতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বিশ্রামবারে তাকে সুস্থ করেন কি না, দেখবার জন্য লোকেরা তাঁর প্রতি দৃষ্টি রাখল; তারা যেন তাঁর নামে দোষ দিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা, তিনি বিশ্রামবারে তাহাকে সুস্থ করেন কি না, দেখিবার জন্য তাঁহার প্রতি দৃষ্টি রাখিল; যেন তাঁহার নামে দোষারোপ করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরীশীদের মধ্যে কয়েকজন যীশুকে দোষ দেবার অজুহাত খুঁজছিলেন। বিশ্রামবারে যীশু লোকটাকে সুস্থ করেন কি না তা দেখবার জন্য তাঁরা তাঁর উপর ভাল করে নজর রাখতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফরীশীদের মধ্যে কয়েকজন ঈসাকে দোষ দেবার অজুহাত খুঁজছিলেন। বিশ্রামবারে ঈসা লোকটাকে সুস্থ করেন কি না তা দেখবার জন্য তাঁরা তাঁর উপর ভাল করে নজর রাখতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাকে যীশু সাব্বাথ দিনে সুস্থ করেন কিনা দেখবার জন্য কিছু লোক তংআর ওপরে কড়া নজর রাখল, যাতে তাঁকে দোষী সাব্যস্ত করার সূত্র পেতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি লোকটিকে সুস্থ করেন কি না, তা দেখার জন্য কিছু লোক তাঁর দিকে নজর রাখল, যাতে তাঁর দোষ ধরতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বিশ্রামবারে তাকে সুস্থ করেন কি না তা দেখবার জন্য লোকেরা তাঁর প্রতি নজর রাখল; যেন তারা তাঁকে দোষ দেওয়ার কারণ খুঁজে পায়।