Mark 3:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আগে সেই বলবান ব্যক্তিকে না বাঁধলে কেউ তার ঘরে প্রবেশ করে তার দ্রব্য লুট করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘর লুট করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বস্তুত, শক্তিশালী ব্যক্তির ধনসম্পত্তি লুট করতে হলে, প্রথমেই তাকে বেঁধে ফেলতে হয়, তা না হলে তার ঘরে ঢুকে তার সম্পত্তি লুট করা অসম্ভব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অগ্রে সেই বলবান্ ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুট করিতে পারে না; কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুট করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউই একজন শক্তিশালী মানুষের বাড়িতে ঢুকে তার দ্রব্য লুঠ করতে পারে না, যদি না সে সেই শক্তিশালী লোকটিকে আগে বাঁধে৷ আর বাঁধার পরই সে তার ঘর লুঠ করতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আগে শক্তিশালী মানুষকে না বাঁধলে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুণ্ঠন করিতে পারে না; কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুণ্ঠন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা ঠিক যে, একজন বলবান লোককে প্রথমে বেঁধে না রেখে তার ঘরে ঢুকে তার জিনিসপত্র কেউই নিয়ে যেতে পারে না। তাকে বাঁধলে পরে তবেই সে তার ঘর লুট করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা ঠিক যে, একজন বলবান লোককে প্রথমে বেঁধে না রেখে তার ঘরে ঢুকে তার জিনিসপত্র কেউই নিয়ে যেতে পারে না। তাকে বাঁধলে পরে তবেই সে তার ঘর লুট করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন শক্তিমান লোককে আগে বেঁধে ফেলতে না পারলে তার বাড়িতে কারও পক্ষে ঢোকাও সম্ভব নয়, তার জিনিসপত্র লুঠ করাও সম্ভব নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কেউই একজন শক্তিশালী মানুষের বাড়িতে ঢুকে তার দ্রব্য লুঠ করতে পারে না, যদি না সে সেই শক্তিশালী লোকটিকে আগে বাঁধে৷ আর বাঁধার পরই সে তার ঘর লুঠ করতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আগে শক্তিশালী মানুষকে না বাঁধলে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে।