Mark 3:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওকে নাপাক রূহে পেয়েছে, তাদের এই কথার কারণেই তিনি এই কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর একথা বলার কারণ হল, শাস্ত্রবিদরা বলেছিল, “ওর মধ্যে মন্দ-আত্মা ভর করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাকে অশুচি আত্মায় পাইয়াছে, তাহাদের এই কথা প্রযুক্ত তিনি এরূপ কহিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি এইসব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল, তাঁকে অশুচি আত্মায় পেয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওকে মন্দ আত্মায় পেয়েছে, তাদের এই কথার জন্যই তিনি এই রকম কথা বললেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহাকে অশুচি আত্মায় পাইয়াছে, তাহাদের এই কথা প্রযুক্ত তিনি এইরূপ কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধর্ম-শিক্ষকেরা যে বলেছিলেন, “ওকে মন্দ আত্মায় পেয়েছে,” তাঁদের সেই কথার জন্যই যীশু এই সব বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলেমেরা যে বলেছিলেন, “ওকে ভূতে পেয়েছে,” তাঁদের সেই কথার জন্যই ঈসা এই সব বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর এ কথা বলার কারণ তারা বলেছিল, যীশুর ওপর বেল্‌সবুল ভর করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি এইসব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল, তাঁকে অশুচি আত্মায় পেয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওকে মন্দ আত্মায় পেয়েছে, তাদের এই কথার জন্যই তিনি এই রকম কথা বললেন।