Mark 3:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যারা তাঁর চারদিকে বসেছিল তিনি তাদের প্রতি দৃষ্টিপাত করে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইয়েরা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, যারা তাঁর চারপাশে গোল করে বসেছিল, তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, “এরাই হল আমার মা ও ভাইয়েরা!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাহারা তাঁহার চারিদিকে বসিয়াছিল, তিনি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এই দেখ, আমার মাতা ও আমার ভ্রাতৃগণ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা তাঁকে ঘিরে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, ‘এরাই আমার মা ও ভাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যারা তাঁর চারপাশে বসেছিল, তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইরা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাহারা তাঁহার চারিদিকে বসিয়াছিল, তিনি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এই দেখ, আমার মাতা ও আমার ভ্রাতৃগণ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাঁকে ঘিরে বসে ছিল তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, “এই তো আমার মা ও ভাইয়েরা!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাঁকে ঘিরে বসে ছিল তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, “এই তো আমার মা ও ভাইয়েরা!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তাঁর চারিদিকে বসেছিল, তাদের সকলের দিকে একবার দেখে নিয়ে তিনি বললেন, এই দেখ এখানে রয়েছে আমার মা ও ভাইয়েরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা তাঁকে ঘিরে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, “এরাই আমার মা ও ভাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যারা তাঁর চারপাশে বসেছিল, তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইরা;