Mark 3:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা তাঁর সাহাবীদের সঙ্গে সমুদ্রের তীরে গেলেন; তাতে গালীল থেকে অনেক লোক তাঁর পিছনে পিছনে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল সাগরের দিকে চলে গেলেন। গালীল থেকে অনেক লোক তাঁকে সেখানে অনুসরণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যীশু আপন শিষ্যদের সহিত সমুদ্রের নিকটে প্রস্থান করিলেন; তাহাতে গালীল হইতে বিস্তর লোক তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীলহ্রদের দিকে গেলেন৷ গালীল, যিহূদিযা, জেরুশালেম, ইদোম এমন কি যর্দন নদীর অপর পারে সোর ও সীদোন থেকে বহুলোক তাঁদের পিছনে পিছনে এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু তার নিজের শিষ্যদের সঙ্গে সমুদ্রের ধারে চলে গেলেন; তাতে গালীল থেকে একদল মানুষ তার পেছন পেছন গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু আপন শিষ্যদের সহিত সমুদ্রের নিকটে প্রস্থান করিলেন; তাহাতে গালীল হইতে বিস্তর লোক তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু তাঁর শিষ্যদের সংগে সাগরের ধারে গেলেন। গালীল প্রদেশের অনেক লোক তাঁর পিছনে পিছনে চলল। যীশু যে সব কাজ করছিলেন সেগুলোর কথা শুনে যিহূদিয়া, যিরূশালেম, ইদোম, যর্দন নদীর ওপার এবং সোর ও সীদোন শহরের চারদিক থেকে অনেক লোক তাঁর কাছে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা তাঁর সাহাবীদের সংগে সাগরের ধারে গেলেন। গালীল প্রদেশের অনেক লোক তাঁর পিছনে পিছনে চলল। ঈসা যে সব কাজ করছিলেন সেগুলোর কথা শুনে এহুদিয়া, জেরুজালেম, ইদোম, জর্ডান নদীর ওপার এবং টায়ার ও সিডন শহরের চারদিক থেকে অনেক লোক তাঁর কাছে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল সাগরের তীরে চলে গেলেন। বিরাট এক জনতা এসে জড়ো হল তাঁর কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল হ্রদের দিকে গেলেন৷ গালীল, যিহূদিয়া, জেরুশালেম, ইদোম এমন কি যর্দন নদীর অপর পারে সোর ও সীদোন থেকে বহুলোক তাঁদের পিছনে পিছনে এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু তার নিজের শিষ্যদের সঙ্গে সমুদ্রের ধারে চলে গেলেন; তাতে গালীল থেকে একদল মানুষ তার পেছন পেছন গেল।