Mark 3:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি যে সমস্ত মহৎ মহৎ কাজ করছিলেন তা শুনে এহুদিয়া, জেরুশালেম, ইদোম, জর্ডান নদীর অপর পারস্থ দেশ এবং টায়ার ও সিডনের চারদিক থেকে অনেক লোক তাঁর কাছে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন যীশুর সমস্ত কীর্তির কথা শুনল, তখন যিহূদিয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডনের অপর পারের অঞ্চল এমনকি টায়ার ও সীদোনের চারদিক থেকে অসংখ্য মানুষ তাঁর কাছে এসে জড়ো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদিয়া, যিরূশালেম, ইদোম, যর্দ্দন নদীর পরপারস্থ দেশ এবং সোর ও সীদোনের চারিদিক্ হইতে অনেক লোক, তিনি যে সমস্ত মহৎ মহৎ কার্য্য করিতেছিলেন, তাহা শুনিয়া তাঁহার নিকটে আসিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি য়ে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তাঁর কাছে এসেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যিহূদীয়া, যিরূশালেম, ইদোম, যর্দ্দন নদীর অপর পারের দেশ থেকে এবং সোর ও সীদোনের চারদিক থেকে অনেক লোক, তিনি যে সব মহৎ মহৎ কাজ করছিলেন, তা শুনে তাঁর কাছে আসল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদিয়া, যিরূশালেম, ইদোম, যর্দন নদীর অন্যপারস্থ দেশ এবং সোর ও সীদোনের চারিদিক হইতে অনেক লোক, তিনি যে সমস্ত মহৎ মহৎ কার্য করিতেছিলেন, তাহা শুনিয়া তাঁহার নিকটে আসিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর সমস্ত কাজের কথা শুনে গালীল, যিহুদীয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডন নদীর ওপার থেকে এবং টায়ার ও সীদোন অঞ্চল থেকে এরা সবাই এসেছিল যীশুর কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তাঁর কাছে এসেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদীয়া, যিরূশালেম, ইদোম, যর্দ্দন নদীর অপর পারের দেশ থেকে এবং সোর ও সীদোন শহরের চারদিক থেকে অনেক লোক, তিনি যে সব মহৎ কাজ করছিলেন, তা শুনে তাঁর কাছে আসল।