Mark 3:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাঁর সাহাবীদেরকে একখানি নৌকা তাঁর জন্য প্রস্তুত রাখতে বললেন যেন ভিড়ের জন্য লোকে তাঁর উপরে চাপাচাপি করে না পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই বিপুল সংখ্যক লোক দেখে যীশু তাঁর শিষ্যদের বললেন, তাঁর জন্য একটি ছোটো নৌকা প্রস্তুত রাখতে, যেন এত ভিড়ের চাপ তাঁর উপরে এসে না পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আপন শিষ্যদিগকে বলিলেন, ভিড় প্রযুক্ত যেন একখানি নৌকা তাঁহার জন্য প্রস্তুত থাকে, পাছে লোকে তাঁহার উপরে চাপাচাপি করিয়া পড়ে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাতে ভীড়ের চাপ তাঁর ওপরে না পড়ে, তাই তিনি শিষ্যদের তাঁর জন্য একটা ছোট নৌকা প্রস্তুত রাখতে বললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি নিজ শিষ্যদেরকে বললেন, যেন একটি নৌকো তাঁর জন্য তৈরী থাকে, কারণ সেখানে খুব ভিড় ছিল এবং যেন লোকেরা তাঁর ওপরে চাপাচাপি করে না পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আপন শিষ্যদিগকে বলিলেন, ভিড় প্রযুক্ত যেন একখানি নৌকা তাঁহার জন্য প্রস্তুত থাকে, পাছে লোকে তাঁহার উপরে চাপাচাপি করিয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু নিজের জন্য একটা ছোট নৌকা তাঁর শিষ্যদের ঠিক করে রাখতে বললেন যেন ভিড়ের দরুন লোকে চাপাচাপি করে তাঁর উপর না পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা নিজের জন্য একটা ছোট নৌকা তাঁর সাহাবীদের ঠিক করে রাখতে বললেন যেন ভিড়ের দরুন লোকে চাপাচাপি করে তাঁর উপর না পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভিড় দেখে যীশুর তাঁর শিষ্যদের তাঁর জন্য একটা নৌকার ব্যবস্থা করতে বললেন, যাতে জনতার ভিড় তাঁর উপরে এসে না পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাতে ভীড়ের চাপ তাঁর ওপরে না পড়ে, তাই তিনি শিষ্যদের তাঁর জন্য একটা ছোট নৌকা প্রস্তুত রাখতে বললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নিজ শিষ্যদের বললেন, “যেন একটি নৌকা তাঁর জন্য তৈরী থাকে,” কারণ সেখানে খুব ভিড় ছিল এবং যেন লোকেরা তাঁর ওপরে চাপাচাপি করে না পড়ে।