Mark 4:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তিনি নির্জনে ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে দৃষ্টান্তগুলোর বিষয়ে জিজ্ঞাসা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু যখন একা ছিলেন, তখন সেই বারোজনের সঙ্গে তাঁর চারপাশে থাকা মানুষেরা এই রূপকটি সম্বন্ধে তাঁকে জিজ্ঞাসা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তিনি নির্জ্জনে ছিলেন, তাঁহার সঙ্গীরা সেই দ্বাদশ জনের সহিত তাঁহাকে দৃষ্টান্ত কয়টীর বিষয়ে জিজ্ঞাসা করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে যখন তিনি একা ছিলেন, তাঁর শিষ্যেরা সেই বারোজন প্রেরিতের সাথে তাঁকে তাঁর দৃষ্টান্তের অর্থ জিজ্ঞাসা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তিনি একা ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে গল্পের বিষয়ে জিজ্ঞাসা করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তিনি নির্জনে ছিলেন, তাঁহার সঙ্গীরা সেই দ্বাদশ জনের সহিত তাঁহাকে দৃষ্টান্ত কয়টির বিষয়ে জিজ্ঞাসা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিড় কমে গেলে পর যীশুর চারপাশের লোকেরা আর তাঁর বারোজন শিষ্য সেই গল্পের বিষয় তাঁকে জিজ্ঞাসা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিড় কমে গেলে পর ঈসার চারপাশের লোকেরা আর তাঁর বারোজন সাহাবী সেই গল্পের বিষয় তাঁকে জিজ্ঞাসা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু যখন একলা ছিলেন সেইসময় শ্রোতাদের মধ্যে কিছু লোক যীশুর বারোজন শিষ্যের সঙ্গে তাঁর কাছে এসে এই উপাখ্যানের মর্ম জানতে চাইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে যখন তিনি একা ছিলেন, তাঁর শিষ্যেরা সেই বারোজন প্রেরিতের সাথে তাঁকে তাঁর দৃষ্টান্তের অর্থ জিজ্ঞাসা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি একা ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে গল্পের বিষয়ে জিজ্ঞাসা করলেন।