Mark 4:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা দেখেও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পারে, পাছে তারা ফিরে আসে ও তাদেরকে মাফ করা যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন, “ ‘তারা ক্রমেই দেখে যায়, কিন্তু কিছুই বুঝতে পারে না, আর সবসময় শুনতে থাকে, কিন্তু কখনও উপলব্ধি করে না, অন্যথায় তারা হয়তো ফিরে আসত ও পাপের ক্ষমা লাভ করত।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা দেখিয়া দেখে, কিন্তু টের না পায়, এবং শুনিয়া শুনে, কিন্তু না বুঝে, পাছে তাহারা ফিরিয়া আইসে, ও তাহাদিগকে ক্ষমা করা যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাতে, ‘তারা দেখবে কিন্তু উপলধ্ধি করতে পারবে না৷ তারা শুনবে অথচ বুঝবে না, পাছে তারা ফিরে আসে ও তাদের ক্ষমা করা যায়৷” যিশাইয় 6:9-10
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং তারা যখন দেখে, তারা দেখুক কিন্তু যেন বুঝতে না করতে পারে এবং যখন শুনে, শুনুক কিন্তু যেন না বোঝে, পাছে তারা ফিরে আসে ও ঈশ্বর তাদেরকে ক্ষমা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন, তাহারা দেখিয়া দেখে, কিন্তু টের না পায়, এবং শুনিয়া শুনে, কিন্তু না বুঝে, পাছে তাহারা ফিরিয়া আইসে, ও তাহাদিগকে ক্ষমা করা যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেন পবিত্র শাস্ত্রের কথামত, ‘তারা তাকিয়েও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পারে। তা না হলে তারা হয়তো ঈশ্বরের দিকে ফিরবে এবং ক্ষমা পাবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেন পাক-কিতাবের কথামত, ‘তারা তাকিয়েও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পারে। তা না হলে তারা হয়তো আল্লাহ্‌র দিকে ফিরবে এবং মাফ পাবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তারা দেখেও দেখতে পায় না, শুনেও বুঝতে পারে না। যদি পারত তাহলে তারা ফিরে এসে ক্ষমা লাভ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাতে, ‘তারা দেখবে কিন্তু উপলদ্ধি করতে পারবে না৷ তারা শুনবে অথচ বুঝবে না, পাছে তারা ফিরে আসে ও তাদের ক্ষমা করা যায়৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তারা যখন দেখে, তারা দেখুক কিন্তু যেন বুঝতে না পারে এবং যখন শুনে, শুনুক কিন্তু যেন না বোঝে, পাছে তারা ফিরে আসে ও ঈশ্বর তাদেরকে ক্ষমা করেন।