Mark 4:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তেমনি যারা পাথুরে ভূমিতে বপন করা বীজের মত, তারা এমন লোক, যারা কালামটি শুনে তৎক্ষণাৎ আনন্দের সঙ্গে তা গ্রহণ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য কিছু লোক পাথুরে জমিতে ছড়ানো বীজের মতো। তারা বাক্য শুনে তক্ষুনি তা আনন্দের সঙ্গে গ্রহণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেইরূপ যাহারা পাষাণময় ভূমিতে উপ্ত, তাহারা এমন লোক, যাহারা বাক্যটী শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্ব্বক গ্রহণ করে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিছু লোক সেই পাথুরে জমিতে পড়া বীজের মতো, যাঁরা শিক্ষা শোনার সাথে সাথে তা আনন্দে গ্রহণ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের কথা বলা হয়েছে যারা এই বাক্য শোনে ও তখুনি আনন্দের সঙ্গে গ্রহণ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেইরূপ যাহারা পাষাণময় ভূমিতে উপ্ত, তাহারা এমন লোক, যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্বক গ্রহণ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তখনই আনন্দের সংগে তা গ্রহণ করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই কালাম শুনে তখনই আনন্দের সংগে তা গ্রহণ করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাথুরে জমিতে বপন করা বলতে তাদেরই বোঝায় যারা ঈশ্বরের বাক্য শোনার সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গে গ্রহণ করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিছু লোক সেই পাথুরে জমিতে পড়া বীজের মতো, যাঁরা শিক্ষা শোনার সাথে সাথে তা আনন্দে গ্রহণ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের কথা বলা হয়েছে যারা এই বাক্য শোনে ও তখুনি আনন্দের সঙ্গে গ্রহণ করে;