Mark 4:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে আরও বললেন, কাঠার নিচে কিংবা পালঙ্কের নিচে রাখার জন্য কেউ কি প্রদীপ আনে? না কি তা প্রদীপ-আসনের উপরে রাখার জন্য?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের বললেন, “তোমরা কি কোনো প্রদীপ এনে, তা কোনও গামলা বা খাটের নিচে রাখো? বরং তোমরা কি তা বাতিদানের উপরেই রাখো না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে আরও কহিলেন, কাঠার নীচে কিম্বা খাটের নীচে রাখিবার জন্য কেহ কি প্রদীপ আনে? না দীপাধারের উপরে রাখিবার জন্য?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাদের আরো বললেন, ‘প্রদীপ জে্বলে কি কেউ ধামা চাপা দিয়ে বা খাটের নীচে রাখে? বাতিদানের ওপরে রাখবার জন্য কি তা জ্বালে না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাদের আরও বললেন, “কেউ কি প্রদীপ এনে ঝুড়ি বা খাটের নীচে রাখে? না তোমরা সেটা বাতিদানের ওপর রাখ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে আরও কহিলেন, ঢাকনার নিচে কিম্বা খাটের নিচে রাখিবার জন্য কেহ কি প্রদীপ আনে? না দীপাধারের উপরে রাখিবার জন্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু আরও বললেন, “কেউ কি বাতি নিয়ে ঝুড়ি বা খাটের নীচে রাখে? সে কি তা বাতিদানের উপর রাখে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা আরও বললেন, “কেউ কি বাতি নিয়ে ঝুড়ি বা খাটের নীচে রাখে? সে কি তা বাতিদানের উপর রাখে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, প্রদীপ জ্বালা হয় কি পাত্র দিয়ে ঢেকে রাখার জন্য, না খাটের তলায় রাখার জন্য? বাতিদানের উপরে রাখার জন্যই কি প্রদীপ জ্বালা হয় না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাদের আরো বললেন, “প্রদীপ জ্বেলে কি কেউ ধামা চাপা দিয়ে বা খাটের নীচে রাখে? বাতিদানের ওপরে রাখবার জন্য কি তা জ্বালে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের আরও বললেন, “কেউ কি প্রদীপ এনে ঝুড়ির নীচে বা খাটের নীচে রাখে? না তোমরা সেটা বাতিদানের ওপর রাখ।”