Mark 4:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বললেন, আমরা কিসের সঙ্গে আল্লাহ্র রাজ্যের তুলনা করবো? কোন্ দৃষ্টান্ত দ্বারাই বা তা ব্যক্ত করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আবার বললেন, “আমরা কী বলব, ঈশ্বরের রাজ্য কীসের মতো? অথবা তা বর্ণনা করার জন্য আমরা কোন রূপক ব্যবহার করব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কহিলেন, আমরা কিসের সহিত ঈশ্বরের রাজ্যের তুলনা করিব? কোন্ দৃষ্টান্ত দ্বারাই বা তাহা ব্যক্ত করিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বললেন, ‘আমরা কিসের সাথে ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন্ দৃষ্টান্তের সাহায্যেই বা তা বোঝাব?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি বললেন, আমরা কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা করতে পারি? বা কোন্ গল্পের সাহায্যে বা আমরা বোঝাতে পারবো?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কহিলেন, আমরা কিসের সহিত ঈশ্বরের রাজ্যের তুলনা করিব? কোন্ দৃষ্টান্ত দ্বারাই বা তাহা ব্যক্ত করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যীশু বললেন, “কিসের সংগে আমরা ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন্ দৃষ্টান্তের মধ্য দিয়ে তা বুঝাব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ঈসা বললেন, “কিসের সংগে আমরা আল্লাহ্র রাজ্যের তুলনা করব? কোন্ দৃষ্টান্তের মধ্য দিয়ে তা বুঝাব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা দেব? কোন উপমা দিয়ে বোঝাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বললেন, “আমরা কিসের সাথে ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন্ দৃষ্টান্তের সাহায্যেই বা তা বোঝাব?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি বললেন, “আমরা কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা করতে পারি? বা কোন দৃষ্টান্তের সাহায্যেই বা আমরা বোঝাতে পারবো?”