Mark 4:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দৃষ্টান্ত ছাড়া তাদেরকে কিছুই বলতেন না; পরে বিরলে তাঁর সাহাবীদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রূপক ব্যবহার না করে তিনি তাদের কাছে কোনো কথাই বললেন না। কিন্তু তিনি তাঁর শিষ্যদের সঙ্গে একান্তে থাকার সময়, তাঁদের কাছে সবকিছুই ব্যাখ্যা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দৃষ্টান্ত ব্যতিরেকে তাহাদিগকে কিছুই বলিতেন না; পরে বিরলে আপন শিষ্যদিগকে সমস্ত বুঝাইয়া দিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দৃষ্টান্ত ছাড়া তাদের কিছুই বলতেন না; কিন্তু শিষ্যদের সঙ্গে একা থাকার সময়, তিনি তাদের সমস্ত কিছু বুঝিয়ে বলতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর গল্প ছাড়া তাদেরকে কিছুই বলতেন না; পরে ব্যক্তিগত ভাবে শিষ্যদেরকে সব কিছু বুঝিয়ে দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দৃষ্টান্ত ব্যতিরেকে তাহাদিগকে কিছুই বলিতেন না; পরে বিরলে আপন শিষ্যদিগকে সমস্ত বুঝাইয়া দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গল্প ছাড়া তিনি তাদের শিক্ষা দিতেন না, কিন্তু শিষ্যেরা যখন তাঁর সংগে একা থাকতেন তখন তিনি সব কিছু তাঁদের বুঝিয়ে দিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গল্প ছাড়া তিনি তাদের শিক্ষা দিতেন না, কিন্তু সাহাবীরা যখন তাঁর সংগে একা থাকতেন তখন তিনি সব কিছু তাঁদের বুঝিয়ে দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপমা ছাড়া তিনি তাদের কিছু বলতেন না কিন্তু পরে একান্তে তিনি নিজের শিষ্যদের সব ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দৃষ্টান্ত ছাড়া তাদের কিছুই বলতেন না; কিন্তু শিষ্যদের সঙ্গে একা থাকার সময়, তিনি তাদের সমস্ত কিছু বুঝিয়ে বলতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দৃষ্টান্ত ছাড়া তাদেরকে কিছুই বলতেন না; পরে ব্যক্তিগত ভাবে শিষ্যদের সব কিছু বুঝিয়ে দিতেন।