Mark 5:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা ফরিয়াদ করে বললো, ঐ শূকরগুলোর মধ্যে প্রবেশ করতে আমাদেরকে পাঠিয়ে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই ভূতেরা যীশুর কাছে মিনতি করতে লাগল, “আমাদের ওই শূকরদের মধ্যে পাঠিয়ে দিন; ওদের ভিতরে প্রবেশ করার অনুমতি আমাদের দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা বিনতি করিয়া কহিল, ঐ শূকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদিগকে পাঠাইয়া দিউন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তারা (অশুচি আত্মারা) যীশুকে অনুনয় করে বলল, ‘আমাদের এই শুযোরের পালের মধ্যে ঢুকতে হুকুম দিন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা মিনতি করে বলল, ঐ শুকর পালের মধ্যে ঢুকতে দিন এবং আমাদেরকে পাঠিয়ে দিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা বিনতি করিয়া কহিল, ঐ শূকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদিগকে পাঠাইয়া দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ আত্মারা যীশুকে মিনতি করে বলল, “ঐ শূকরের পালের মধ্যে আমাদের পাঠিয়ে দিন; ওদের মধ্যে আমাদের ঢুকতে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভূতেরা ঈসাকে মিনতি করে বলল, “ঐ শূকরের পালের মধ্যে আমাদের পাঠিয়ে দিন; ওদের মধ্যে আমাদের ঢুকতে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপদেবতারা তাঁকে মিনতি জানাল, ঐ শুকরের পালের মধ্যে আমাদের পাঠিয়ে দিন, ওদের উপর ভর করতে দিন আমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তারা (অশুচি আত্মারা) যীশুকে অনুনয় করে বলল, “আমাদের এই শুয়োরের পালের মধ্যে ঢুকতে হুকুম দিন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভূতেরা মিনতি করে বলল, ঐ শূকর পালের মধ্যে ঢুকতে দিন এবং আমাদেরকে পাঠিয়ে দিন।