Mark 5:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ বদ-রূহে পাওয়া লোকটির ও শূকর-পালের ঘটনা যারা দেখেছিল, তারা তাদেরকে সমস্ত বৃত্তান্ত বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যক্ষদর্শীরা সেই ভূতগ্রস্ত ব্যক্তিটির ও সেই শূকরপালের পরিণতির কথা সকলকে বলতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ ভূতগ্রস্ত লোকটীর ও শূকরপালের ঘটনা যাহারা দেখিয়াছিল, তাহারা তাহাদিগকে সমস্ত বৃত্তান্ত বলিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যাঁরা ঐ অশুচি আত্মায় পাওযা লোকটির ও শুযোরের পালের ঘটনা দেখেছিল তারা সমস্ত ঘটনা যা ঘটেছিল তা বলল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ঐ মন্দ আত্মায় পাওয়া লোকটীর ও শুকর পালের ঘটনা যারা দেখেছিল, তারা লোকদেরকে সব বিষয় বলল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা ভয় পাইল। আর ঐ ভূতগ্রস্ত লোকটির ও শূকর-পালের ঘটনা যাহারা দেখিয়াছিল, তাহারা তাহাদিগকে সমস্ত বৃত্তান্ত বলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ঘটনা যারা দেখেছিল তারা সেই মন্দ আত্মায় পাওয়া লোকটার বিষয় ও সেই শূকরগুলোর বিষয় লোকদের জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ঘটনা যারা দেখেছিল তারা সেই ভূতে পাওয়া লোকটার বিষয় ও সেই শূকরগুলোর বিষয় লোকদের জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ঘটনা যারা দেখেছিল তারা তাদের সেই ভূতগ্রস্ত লোকটিরর কথা এবং শুকর পালের কথা বলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যাঁরা ঐ অশুচি আত্মায় পাওয়া লোকটির ও শুয়োরের পালের ঘটনা দেখেছিল তারা সমস্ত ঘটনা যা ঘটেছিল তা বলল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ ভূতগ্রস্ত লোকটীর ও শূকর পালের ঘটনা যারা দেখেছিল, তারা লোকদেরকে সব বিষয় বলল।