Mark 5:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি নৌকায় উঠছেন, এমন সময়ে যে ব্যক্তিকে বদ-রূহে পেয়েছিল, সে তাঁকে ফরিয়াদ করলো, যেন তাঁর সঙ্গে থাকতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু নৌকায় উঠতে যাচ্ছিলেন, এমন সময় সেই ব্যক্তি, যে ভূতগ্রস্ত ছিল, তাঁর সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি নৌকায় উঠিতেছেন, এমন সময়ে যে ব্যক্তিকে ভূতে পাইয়াছিল, সে তাঁহাকে বিনতি করিল, যেন তাঁহার সঙ্গে থাকিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তিনি নৌকায় উঠছেন, এমন সময় য়ে লোকটিকে ভূতে পেয়েছিল, সে তাঁকে অনুনয় করে বলল, য়েন সে তাঁর সঙ্গে থাকতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি যখন নৌকোয় উঠেছেন, এমন সময় যাকে মন্দ আত্মায় পেয়েছিল, সে এসে তাঁকে অনুরোধ করল, যেন তাঁর সঙ্গে যেতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি নৌকায় উঠিতেছেন, এমন সময়ে যে ব্যক্তিকে ভূতে পাইয়াছিল, সে তাঁহাকে বিনতি করিল, যেন তাঁহার সঙ্গে থাকিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু যখন নৌকায় উঠছিলেন তখন যাকে মন্দ আত্মায় পেয়েছিল সেই লোকটি তাঁর সংগে যাবার জন্য মিনতি করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা যখন নৌকায় উঠছিলেন তখন যাকে ভূতে পেয়েছিল সেই লোকটি তাঁর সংগে যাবার জন্য মিনতি করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু নৌকায় উঠতে যাবেন এমন সময় যে লোকটিরর ওপর অপদেবতা ভর করেছিলল সে তাঁর সঙ্গে যাবার জন্য খুব মিনতি করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তিনি নৌকায় উঠছেন, এমন সময় যে লোকটিকে ভূতে পেয়েছিল, সে তাঁকে অনুনয় করে বলল, যেন সে তাঁর সঙ্গে থাকতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি যখন নৌকায় উঠেছেন, এমন দিন সেই ভূতগ্রস্ত লোকটি এসে তাঁকে অনুরোধ করল, যেন তাঁর সঙ্গে যেতে পারে।