Mark 5:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে প্রস্থান করে, ঈসা তার জন্য যে যে মহৎ কাজ করেছিলেন তা দিকাপলিতে তবলিগ করতে লাগল; তাতে সকলেই আশ্চর্য জ্ঞান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সে চলে গেল এবং যীশু তার জন্য যা করেছেন, সেকথা ডেকাপলিতে প্রচার করতে লাগল। আর সব মানুষই এতে চমৎকৃত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে প্রস্থান করিয়া, যীশু তাহার জন্য যে যে মহৎ কার্য্য করিয়াছিলেন, তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল; তাহাতে সকলেই আশ্চর্য্য জ্ঞান করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সে চলে গেল এবং প্রভু তার জন্য যা যা করেছেন, তা দিকাপলি অঞ্চলে প্রচার করতে লাগল, তাতে সকলে অবাক হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সে চলে গেল, যীশু তার জন্য যে কত বড় কাজ করেছিলেন, তা দিকাপলিতে প্রচার করতে লাগল; তাতে সবাই আশ্চর্য্য হয়ে গেল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে প্রস্থান করিয়া, যীশু তাহার জন্য যে যে মহৎ কার্য করিয়াছিলেন, তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিল; তাহাতে সকলেই আশ্চর্য জ্ঞান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকটি তখন চলে গেল এবং যীশু তার জন্য কত বড় কাজ করেছেন তা দিকাপলি এলাকায় বলে বেড়াতে লাগল। তাতে সবাই আশ্চর্য হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকটি তখন চলে গেল এবং ঈসা তার জন্য কত বড় কাজ করেছেন তা দেকাপলি এলাকায় বলে বেড়াতে লাগল। তাতে সবাই আশ্চর্য হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন পিরে গেল এবং যীশু তার জন্য যা করেছেন সে কথা ডেকাপলিস অঞ্চলে প্রচার করতে লাগল। এ কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সে চলে গেল এবং প্রভু তার জন্য যা যা করেছেন, তা দিকাপলি অঞ্চলে প্রচার করতে লাগল, তাতে সকলে অবাক হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে চলে গেল, যীশু তার জন্য যে কত বড় কাজ করেছিলেন, তা দিকাপলিতে প্রচার করতে লাগল; তাতে সবাই আশ্চর্য্য হয়ে গেল।