Mark 5:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এই কথা বলছেন, ইতোমধ্যে মজলিস-খানার নেতার বাড়ি থেকে লোক এসে বললো, আপনার কন্যার মৃত্যু হয়েছে, হুজুরকে আর কেন কষ্ট দিচ্ছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তখনও কথা বলছেন, এমন সময় সমাজভবনের অধ্যক্ষ যায়ীরের বাড়ি থেকে কয়েকজন লোক এসে উপস্থিত হল। তারা বলল, “আপনার মেয়ের মৃত্যু হয়েছে। আর কেন গুরুমহাশয়কে বিব্রত করছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজ-গৃহের অধ্যক্ষের বাটী হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট দিতেছেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি এই কথা বলছেন, সেইসময় সমাজগৃহের নেতা যাযীরের বাড়ি থেকে লোক এসে বলল, ‘আপনার মেয়ে মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবার কোন কারণ নেই৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি যখন এই কথা তাকে বলছেন, এমন সময় সমাজ-ঘরের নেতা যায়ীরের বাড়ি থেকে লোক এসে তাঁকে বললো, আপনার মেয়ে মারা গেছে। গুরুকে আর কেন জালাতন করছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজ-গৃহের অধ্যক্ষের বাটী হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট দিতেছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তখনও কথা বলছিলেন, এমন সময় সেই সমাজ-ঘরের নেতা যায়ীরের ঘর থেকে কয়েকজন লোক এসে যায়ীরকে বলল, “আপনার মেয়েটা মারা গেছে; গুরুকে আর কষ্ট দেবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তখনও কথা বলছিলেন, এমন সময় সেই মজলিস-খানার নেতা যায়ীরের ঘর থেকে কয়েকজন লোক এসে যায়ীরকে বলল, “আপনার মেয়েটা মারা গেছে; হুজুরকে আর কষ্ট দেবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখনও কথা বলছিলেন, সেই সময়ে সমাজভবনের অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন এসে বলল, আপনার মেয়ে মারা গেছে, গুরুদেবকে কষ্ট দিয়ে আর কি হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি এই কথা বলছেন, সেই সময় সমাজগৃহের নেতা যায়ীরের বাড়ি থেকে লোক এসে বলল, “আপনার মেয়ে মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবার কোন কারণ নেই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যখন এই কথা তাকে বলছেন, এমন দিন সমাজঘরের নেতা যায়ীরের বাড়ি থেকে লোক এসে তাঁকে বলল, আপনার মেয়ে মারা গেছে। গুরুকে আর কেন জ্বালাতন করছ?