Mark 6:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দিবা প্রায় অবসান হলে তাঁর সাহাবীরা কাছে এসে তাঁকে বললেন, এটি নির্জন স্থান এবং বেলাও প্রায় শেষ হয়ে গেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসময় দিনের প্রায় অবসান হয়ে এল। তাই শিষ্যেরা তাঁর কাছে এসে বললেন, “এ এক নির্জন এলাকা, আর ইতিমধ্যে অনেক দেরিও হয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দিবা প্রায় অবসান হইলে তাঁহার শিষ্যগণ নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, এ নির্জ্জন স্থান, এবং দিবাও অবসান-প্রায়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই দিন বেলা প্রায় শেষ হয়ে এলে যীশুর শিষ্যরা এসে তাঁকে বললেন, ‘এটা নির্জন স্থান এবং সন্ধ্যাও ঘনিয়ে এল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে দিন প্রায় শেষ হলে তাঁর শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, এই নির্জ্জন স্থান এবং দিনও প্রায় শেষ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দিবা প্রায় অবসান হইলে তাঁহার শিষ্যগণ নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, এটি নির্জন স্থান, এবং দিবাও অবসান-প্রায়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন দিন শেষ হয়ে আসল তখন শিষ্যেরা এসে যীশুকে বললেন, “জায়গাটা নির্জন, বেলাও প্রায় ডুবে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন দিন শেষ হয়ে আসল তখন সাহাবীরা এসে ঈসাকে বললেন, “জায়গাটা নির্জন, বেলাও প্রায় ডুবে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধ্যা ঘনিয়ে এলে শিষ্যেরা যীশুর কাছে এসে বললেন, জায়গাটা খুব নির্জন আর বেলাও নেই একেবারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন বেলা প্রায় শেষ হয়ে এলে যীশুর শিষ্যরা এসে তাঁকে বললেন, “এটা নির্জন স্থান এবং সন্ধ্যাও ঘনিয়ে এল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দিন প্রায় শেষ হলে তাঁর শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, এ জায়গা নির্জন এবং দিন ও প্রায় শেষ;