Mark 6:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু জবাবে তিনি তাঁদেরকে বললেন, তোমরাই ওদেরকে আহার দাও। তাঁরা বললেন, আমরা গিয়ে কি দুই শত সিকির রুটি কিনে নিয়ে ওদেরকে খেতে দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রত্যুত্তরে তিনি বললেন, “তোমরা তাদের কিছু খেতে দাও।” তাঁরা তাঁকে বললেন, “এর জন্য ছয় মাসের বেতনের সমান পরিমাণ অর্থের প্রয়োজন হবে। আমরা কি গিয়ে অত পরিমাণ অর্থ ব্যয় করে রুটি কিনে লোকদের খেতে দেব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, তোমরাই উহাদিগকে আহার দেও। তাঁহারা কহিলেন, আমরা গিয়া কি দুই শত সিকির রুটী কিনিয়া লইয়া উহাদিগকে খাইতে দিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যীশু তাঁদের বললেন, ‘তোমরাই ওদের খেতে দাও৷’ তাঁরা যীশুকে বললেন, ‘এতো লোককে রুটি কিনে খাওযাতে গেলে তো দুশো দীনার লাগবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তিনি উত্তর করে তাঁদেরকে বললেন, তোমরাই এদেরকে কিছু খেতে দেও। তাঁরা বললেন, আমরা গিয়ে কি দুই শত সিকির রুটী কিনে নিয়ে ওদেরকে খেতে দেব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, তোমরাই উহাদিগকে আহার দেও। তাঁহারা কহিলেন, আমরা গিয়া কি দুই শত সিকির রুটি কিনিয়া লইয়া উহাদিগকে খাইতে দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু বললেন, “তোমরাই ওদের খেতে দাও।” শিষ্যেরা তাঁকে বললেন, “আমরা গিয়ে দু’শো দীনারের রুটি কিনে এনে কি তাদের খেতে দেব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বললেন, “তোমরাই ওদের খেতে দাও।” সাহাবীরা তাঁকে বললেন, “আমরা গিয়ে দু’শো দীনারের রুটি কিনে এনে কি তাদের খেতে দেব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁদের বললেন, তোমরাই এদের কিছু খেতে দাও। তাঁরা বললেন, আমরা কি তাহলে দুশো দীনারের রুটি কিএ এনে এদের খেতে দেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যীশু তাঁদের বললেন, “তোমরাই ওদের খেতে দাও৷” তাঁরা যীশুকে বললেন, “এতো লোককে রুটি কিনে খাওয়াতে গেলে তো দুশো দীনার লাগবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি উত্তর করে তাঁদেরকে বললেন, তোমরাই ওদেরকে কিছু খেতে দাও। তাঁরা বললেন, আমরা গিয়ে কি দুশো সিকির রুটি কিনে নিয়ে ওদেরকে খেতে দেব?