Mark 7:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফরীশীরা ও কয়েক জন আলেম জেরুশালেম থেকে এসে তাঁর কাছে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম থেকে কয়েকজন ফরিশী ও শাস্ত্রবিদ এসে যীশুর চারপাশে জড়ো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরীশীরা ও কয়েক জন অধ্যাপক যিরূশালেম হইতে আসিয়া তাঁহার নিকটে একত্র হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক জেরুশালেম থেকে যীশুর কাছে এলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ফরীশীরা ও কয়েক জন ধর্মীয় শিক্ষক যিরুশালেম থেকে এসে তাঁর কাছে জড়ো হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরীশীরা ও কয়েক জন অধ্যাপক যিরূশালেম হইতে আসিয়া তাঁহার নিকটে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁরা যিরূশালেম থেকে এসেছিলেন এমন কয়েকজন ফরীশী ও ধর্ম-শিক্ষক যীশুর কাছে একত্র হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁরা জেরুজালেম থেকে এসেছিলেন এমন কয়েকজন ফরীশী ও আলেম ঈসার কাছে একত্র হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম থেকে একদল ফরিশী এবং কয়েকজন শাস্ত্রী যীশুর কাছে এসেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক জেরুশালেম থেকে যীশুর কাছে এলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরুশালেম থেকে কয়েকজন ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকেরা এসে তাঁর কাছে জড়ো হল।