Mark 7:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মূসা বলেছেন, “তুমি তোমার পিতাকে ও তোমার মাতাকে সম্মান কর,” আর, “যে কেউ পিতার বা মাতার নিন্দা করে, তার প্রাণদণ্ড হোক।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি বলেছেন, তোমার বাবা ও তোমার মাকে সম্মান কোরো, এবং ‘যে কেউ তার বাবা অথবা মাকে অভিশাপ দেয়, তার অবশ্যই প্রাণদণ্ড হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মোশি বলিয়াছেন, “তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর কর,” আর “যে কেহ পিতার কি মাতার নিন্দা করে, তাহার প্রাণদণ্ড হউক।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মোশি বলেছেন, ‘তুমি নিজের বাবা, মাকে সম্মান করো,’ আর ‘য়ে লোকটি বাবা কিংবা মায়ের নিন্দা করবে তার মৃত্যুদণ্ড হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ মোশি বলেছেন, “তুমি নিজের বাবাকে ও নিজ মাকে সম্মান কর,” আর “যে কেউ বাবা ও মার নিন্দা করে, তার মৃত্যুদন্ড হোক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মোশি বলিয়াছেন, “তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর কর,” আর “যে কেহ পিতার কি মাতার নিন্দা করে, তাহার প্রাণদণ্ড হউক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেমন ধরুন, মোশি বলেছেন, ‘মা-বাবাকে সম্মান কোরো’ এবং ‘যার কথায় মা-বাবার প্রতি অশ্রদ্ধা থাকে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেমন ধরুন, মূসা বলেছেন, ‘মা-বাবাকে সম্মান কোরো’ এবং ‘যার কথায় মা-বাবার প্রতি অসম্মান থাকে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বলেছিলেন, ‘তোমাদের পিতামাতাকে সম্মান কর’ এবং ‘যে পিতা কিম্বা মাতার দুর্নাম করে তার মৃত্যুদণ্ড হবে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বলেছেন, ‘তুমি নিজের বাবা, মাকে সম্মান করো,’ আর ‘যে লোকটি বাবা কিংবা মায়ের নিন্দা করবে তার মৃত্যুদণ্ড হবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মোশি বললেন, “তুমি নিজের বাবাকে ও নিজ মাকে সম্মান করবে,” আর “যে কেউ বাবার কি মায়ের নিন্দা করে, তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে।”