Mark 7:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের বাইরে এমন কিছুই নেই, যা তার ভিতরে গিয়ে তাকে নাপাক করতে পারে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাইরে থেকে কোনো কিছু মানুষের ভিতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই, যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মানুষের বাইরে এমন কিছু নেই যা ভেতরে গিয়ে তাকে কলুষিত করতে পারে কিন্তু যা যা মানুষের ভেতর থেকে বের হয় সেটাই মানুষকে কলুষিত করে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অশুচি করতে পারে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই, যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অশুচি করতে পারে না, বরং মানুষের মধ্য থেকে যা বের হয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে নাপাক করতে পারে না, বরং মানুষের মধ্য থেকে যা বের হয়ে আসে তা-ই মানুষকে নাপাক করে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাইরে থেকে কোন কিছু ভিতরে গিয়ে মানুষকে অশুচি করতে পারে না, কিন্তু মানুষের ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে তাই-ই তাকে অশুচি করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষের বাইরে এমন কিছু নেই যা ভেতরে গিয়ে তাকে কলুষিত করতে পারে কিন্তু যা যা মানুষের ভেতর থেকে বেরোয় সেটাই মানুষকে কলুষিত করে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অপবিত্র করতে পারে না;