Mark 7:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা তো তার অন্তরে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিঃস্থানে গিয়ে পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে পাক-পবিত্র বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেটা তার অন্তরে প্রবেশ করে না, কিন্তু পাকস্থলীতে প্রবেশ করে, তারপর তার শরীর থেকে বের হয়ে যায়।” (একথা বলে যীশু ঘোষণা করলেন যে, সব খাদ্যদ্রব্যই শুচিশুদ্ধ।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা ত তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে, এবং বহিঃস্থানে গিয়া পড়ে। এ কথায় তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে শুচি বলিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ এটা তার অন্তরে য়েতে পারে না, পাকস্থলীতে যায় এবং তারপর দেহের বাইরে গিয়ে পড়ে৷’ এই কথার মাধ্যমে তিনি সমস্ত খাবারকেই শুদ্ধ বললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এটা তার হৃদয়ের মধ্যে ঢোকে না, কিন্তু পেটের মধ্যে ঢোকে এবং যেটা বাইরে গিয়ে পড়ে। এ কথা দিয়ে তিনি বোঝালেন সমস্ত খাদ্য দ্রব্যই শুচী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা ত তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে, এবং বহিঃস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে শুচি বলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, তা তো তার অন্তরে ঢোকে না কিন্তু পেটে ঢোকে এবং পরে দেহ থেকে বের হয়ে যায়।” এই কথাতেই যীশু বুঝিয়ে দিলেন যে, সব খাবারই শুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, তা তো তার অন্তরে ঢোকে না কিন্তু পেটে ঢোকে এবং পরে শরীর থেকে বের হয়ে যায়।” এই কথাতেই ঈসা বুঝিয়ে দিলেন যে, সব খাবারই হালাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সেটা তার মনের ভিতরে যায় না, যায় উদরে। তারপর সেটা দেহ থেকে বেরিয়ে যায়। এই কথা দিয়ে তিনি ঘোষণা করলেন যে, সব খাদ্যই শুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এটা তার অন্তরে যেতে পারে না, পাকস্থলীতে যায় এবং তারপর দেহের বাইরে গিয়ে পড়ে৷” এই কথার মাধ্যমে তিনি সমস্ত খাবারকেই শুদ্ধ বললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এটা তার হৃদয়ের মধ্যে যায় না, কিন্তু পেটের মধ্যে যায় এবং যেটা বাইরে গিয়ে পড়ে। একথা দিয়ে তিনি বোঝালেন সমস্ত খাদ্য দ্রব্যই শুচি।