Mark 7:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা দেখলো যে, তাঁর কয়েক জন সাহাবী নাপাক অবস্থায় অর্থাৎ হাত না ধুয়ে আহার করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা দেখল, তাঁর কয়েকজন শিষ্য অশুচি হাতে, অর্থাৎ হাত না ধুয়ে খাবার গ্রহণ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা দেখিল যে, তাঁহার কয়েক জন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা দেখলেন য়ে, তাঁর কয়েকজন শিষ্য হাত না ধুয়ে খাবার খাচ্ছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা দেখল যে, তাঁর কয়েক জন শিষ্য হাত না ধুয়ে খাচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা দেখিল যে, তাঁহার কয়েক জন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা দেখলেন, যীশুর শিষ্যদের মধ্যে কয়েকজন হাত না ধুয়ে অশুচিভাবে খেতে বসেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা দেখলেন, ঈসার সাহাবীদের মধ্যে কয়েকজন হাত না ধুয়ে নাপাকভাবে খেতে বসেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা লক্ষ্য করলেন যীশুর কয়েকজন শিষ্য অশুচি হাতে অর্থাৎ হাত না ধুয়ে খাচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা দেখলেন যে, তাঁর কয়েকজন শিষ্য হাত না ধুয়ে খাবার খাচ্ছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দেখল যে, তাঁর কয়েক জন শিষ্য অশুচি হাত দিয়ে খাচ্ছে।