Mark 7:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তখনই এক জন স্ত্রীলোক, যার একটি মেয়ে ছিল, আর তাকে নাপাক রূহে পেয়েছিল, তাঁর বিষয় শুনতে পেয়ে এসে তাঁর পায়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রকৃতপক্ষে একজন নারী, যেই তাঁর কথা শুনতে পেল, এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। তার মেয়ে ছিল ছোটো অথচ অশুচি-আত্মাগ্রস্ত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তখনই একটী স্ত্রীলোক, যাহার একটী মেয়ে ছিল, আর সেটীকে অশুচি আত্মায় পাইয়াছিল, তাঁহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাঁহার চরণে পড়িল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর আসার কথা শুনে একটি স্ত্রীলোক, যার মেয়ের ওপর অশুচি আত্মা ভর করেছিল, সে সঙ্গে সঙ্গে এসে যীশুর পায়ে লুটিয়ে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তখন একটী স্ত্রীলোক, যার একটী মেয়ে ছিল, আর তাকে মন্দ আত্মায় পেয়েছিল, যীশুর কথা শুনতে পেয়ে স্ত্রীলোকটি এসে তাঁর পায়ের ওপর পড়ল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তখনই একজন স্ত্রীলোক, যাহার একটি মেয়ে ছিল, আর তাহাকে অশুচি আত্মায় পাইয়াছিল, তাঁহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাঁহার চরণে পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যার মেয়েকে মন্দ আত্মায় পেয়েছিল। সেই স্ত্রীলোকটি যীশুর বিষয় শুনতে পেয়ে তখনই এসে যীশুর পায়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যার মেয়েকে ভূতে পেয়েছিল। সেই স্ত্রীলোকটি ঈসার বিষয় শুনতে পেয়ে তখনই এসে ঈসার পায়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খবর পেয়ে একটি নারী এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। তার মেয়ের উপর অশুচি আত্মা ভর করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর আসার কথা শুনে একটি স্ত্রীলোক, যার মেয়ের ওপর অশুচি আত্মা ভর করেছিল, সে সঙ্গে সঙ্গে এসে যীশুর পায়ে লুটিয়ে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তখন একটি মহিলা, যার একটি মেয়ে ছিল, আর তাকে মন্দ আত্মায় পেয়েছিল, যীশুর কথা শুনতে পেয়ে মহিলাটি এসে তাঁর পায়ের ওপর পড়ল।