Mark 7:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্ত্রীলোকটি গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁর কাছে ফরিয়াদ করতে লাগল, যেন তিনি তার কন্যার বদ-রূহ্‌ ছাড়িয়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই নারী ছিল জাতিতে গ্রিক, তার জন্ম সাইরো-ফিনিশিয়া অঞ্চলে। সে তার মেয়ের ভিতর থেকে ভূত বের করার জন্য যীশুর কাছে মিনতি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্ত্রীলোকটী গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁহাকে বিনতি করিতে লাগিল, যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্ত্রীলোকটি ছিল জাতিতে গ্রীক, সুরফৈনীকী৷ সে মিনতি করে যীশুকে বলল য়েন তিনি তার মেয়ের ভেতর থেকে ভূতকে তাড়িয়ে দেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্ত্রীলোকটী গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁকে কাকুতি মিনতি করতে লাগল, যেন তিনি তার মেয়ের ভিতর থেকে ভূত তাড়িয়ে দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্ত্রীলোকটি গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁহাকে বিনতি করিতে লাগিল, যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি ছিল অযিহূদী এবং সুর-ফৈনীকীতে জন্মগ্রহণ করেছিল। সে যীশুর কাছে কাকুতি-মিনতি করতে লাগল যেন তিনি তার মেয়েটির মধ্য থেকে মন্দ আত্মা দূর করে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি ছিল অ-ইহুদী এবং সিরিয়া-ফিনিশিয়াতে জন্মগ্রহণ করেছিল। সে ঈসার কাছে কাকুতি-মিনতি করতে লাগল যেন তিনি তার মেয়েটির মধ্য থেকে ভূত দূর করে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নারী ছিল জাতিতে গ্রীক, সিরিয়া দেশে বসবাসকারী একজন ফিনিসীয়। সে যীশুর কাছে এসে অনুরোধ করল যেন তিনি তার মেয়েটিকে অপদেবতার হাত থেকে উদ্ধার করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটি ছিল জাতিতে গ্রীক, সুরফৈনীকী৷ সে মিনতি করে যীশুকে বলল যেন তিনি তার মেয়ের ভেতর থেকে ভূতকে তাড়িয়ে দেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহিলাটি গ্রীক, জাতিতে সুর ফৈনীকী। সে তাঁকে কাকুতি মিনতি করতে লাগল, যেন তিনি তার মেয়ের ভিতর থেকে ভূত তাড়িয়ে দেন।