Mark 7:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু স্ত্রীলোকটি জবাবে তাঁকে বললো, হ্যাঁ, প্রভু, আর কুকুরেরাও টেবিলের নিচে ছেলেদের খাদ্যের গুঁড়াগাঁড়া খায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে উত্তর দিল, “হ্যাঁ প্রভু, কিন্তু কুকুরও তো টেবিলের নিচে থেকে ছেলেমেয়েদের রুটির টুকরো খেতে পায়!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু স্ত্রীলোকটী উত্তর করিয়া তাঁহাকে কহিল, হাঁ, প্রভু, আর কুকুরেরাও মেজের নীচে ছেলেদের খাদ্যের গুঁড়াগাঁড়া খায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই স্ত্রীলোকটি বলল, ‘প্রভু এটা সত্য; কিন্তু কুকুররাও তো খাবার টেবিলের নীচে ছেলেমেয়েদের ফেলে দেওযা খাবারের টুকরোগুলো খেতে পায়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তুু স্ত্রীলোকটী উত্তর করে তাঁকে বলল, হাঁ প্রভু, আর কুকুরেরাও টেবিলের নীচে ছেলেমেয়েদের খাবারের গুঁড়াগাঁড়া খায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু স্ত্রীলোকটি উত্তর করিয়া তাঁহাকে কহিল, হাঁ, প্রভু, আর কুকুরেরাও মেজের নিচে ছেলেদের খাদ্যের গুঁড়াগাঁড়া খায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সেই স্ত্রীলোকটি বলল, “প্রভু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছেলেমেয়েদের খাবারের যে সব টুকরা টেবিলের নীচে পড়ে তা তো কুকুরেই খায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সেই স্ত্রীলোকটি বলল, “হুজুর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছেলেমেয়েদের খাবারের যে সব টুকরা টেবিলের নীচে পড়ে তা তো কুকুরেই খায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে উত্তর দিল, হ্যাঁ প্রভু ঠিক কথা। কিন্তু ছেলেমেয়েদের পাত থেকে যা টেবিলের তলায় পড়ে, তা তো কুকুরেরা খেতে পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই স্ত্রীলোকটি বলল, “প্রভু এটা সত্য; কিন্তু কুকুররাও তো খাবার টেবিলের নীচে ছেলেমেয়েদের ফেলে দেওয়া খাবারের টুকরোগুলো খেতে পায়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মহিলাটি উত্তর করে তাঁকে বলল, হ্যাঁ প্রভু, আর কুকুরেরাও টেবিলের নীচে পড়ে থাকা সন্তানদের খাবারের গুঁড়াগাঁড়া খায়।