Mark 7:36 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাদেরকে হুকুম করলেন, তোমরা এই কথা কাউকেও বলো না; কিন্তু তিনি যত বারণ করলেন, ততই তারা গভীর আগ্রহে আরও বেশি প্রচার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেকথা কাউকে না বলার জন্য যীশু তাদের আদেশ দিলেন। কিন্তু তিনি যতই নিষেধ করলেন, তারা ততই সেকথা প্রচার করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা এ কথা কাহাকেও বলিও না; কিন্তু তিনি যত বার‍ণ করিলেন, ততই তাহারা আরও অধিক প্রচার করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তিনি তাদের একথা আর কাউকে বলতে নিষেধ করলেন; কিন্তু তিনি যতই বারণ করলেন ততই তারা আরো বেশী করে বলতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি তাদেরকে আদেশ দিলেন, তোমরা এই কথা কাউকে বোলো না; কিন্তু তিনি যত বারণ করলেন, তত তারা আরও বেশী প্রচার করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা এই কথা কাহাকেও বলিও না; কিন্তু তিনি যত বারণ করিলেন, ততই তাহারা আরও অধিক প্রচার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু এই বিষয়ে কাউকে বলতে লোকদের বারণ করলেন। কিন্তু তিনি যতই তাদের বারণ করলেন ততই তারা সেই বিষয়ে আরও বেশী করে বলাবলি করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা এই বিষয়ে কাউকে বলতে লোকদের নিষেধ করলেন। কিন্তু তিনি যতই তাদের নিষেধ করলেন ততই তারা সেই বিষয়ে আরও বেশী করে বলাবলি করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু একথা কাউকে বলতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু যতই নিষেধ করুন না কেন তারা একথা চারিদিকে বলে বেড়াতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তিনি তাদের একথা আর কাউকে বলতে নিষেধ করলেন; কিন্তু তিনি যতই বারণ করলেন ততই তারা আরো বেশী করে বলতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাদেরকে আজ্ঞা দিলেন, তোমরা এই কথা কাউকে বোলো না; কিন্তু তিনি যত বারণ করলেন, তত তারা আরও বেশি প্রচার করল।