Mark 7:37 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা ভীষণ চমৎকৃত হয়ে বললো, ইনি সকলই উত্তমরূপে করেছেন, ইনি বধিরদেরকে শুনবার শক্তি এবং বোবাদেরকে কথা বলবার শক্তি দান করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকে বিস্ময়ে অভিভূত হয়ে বলতে লাগল, “তিনি সবকিছুই সুন্দররূপে সম্পন্ন করেছেন, এমনকি, কালাকে শোনার শক্তি ও বোবাকে কথা বলার শক্তি দান করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা যার পর নাই চমৎকৃত হইল, বলিল, ইনি সকলই উত্তমরূপে করিয়াছেন, ইনি বধিরদিগকে শুনিবার শক্তি, এবং বোবাদিগকে কথা কহিবার শক্তি দান করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর এই কাজ দেখে তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়ে বলল, ‘তিনি যা কিছু করেন তা অপূর্ব৷ তিনি কালাকে শোনার শক্তি, বোবাকে কথা বলার শক্তি দেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা সবাই খুব অবাক হল, বলল, ইনি সব কাজ নিখুঁত ভাবে করেছেন, ইনি কালাকে শুনবার শক্তি এবং বোবাদের কথা বলবার শক্তি দান করেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা যার পর নাই চমৎকৃত হইয়া বলিল, ইনি সকলই উত্তমরূপে করিয়াছেন। ইনি বধিরদিগকে শুনিবার শক্তি, এবং বোবাদিগকে কথা বলিবার শক্তি দান করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ঘটনায় লোকেরা খুব আশ্চর্য হয়ে বলল, “ইনি সব কাজ কত নিখুঁতভাবে করেন। ইনি বয়রাদের শুনবার শক্তি ও বোবাদের কথা বলবার শক্তি দেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ঘটনায় লোকেরা খুব আশ্চর্য হয়ে বলল, “ইনি সব কাজ কত নিখুঁতভাবে করেন। ইনি বধিরদের শুনবার শক্তি ও বোবাদের কথা বলবার শক্তি দেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা দারুণ অবাক হয়ে গেল, বলতে লাগল, তিনি যা কিছু করছেন সবই ভাল, এমন কি কালাকে শোনার ক্ষমতা দিচ্ছেন, বোবাকেও কথা বলার শক্তি দিচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর এই কাজ দেখে তারা অত্যন্ত আশ্চর্য্য হয়ে গিয়ে বলল, “তিনি যা কিছু করেন তা অপূর্ব৷ তিনি কালাকে শোনার শক্তি, বোবাকে কথা বলার শক্তি দেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা সবাই খুব অবাক হল, বলল, ইনি সব কাজ নিখুঁত ভাবে করেছেন, ইনি কালাকে শুনবার শক্তি এবং বোবাদের কথা বলবার শক্তি দান করেছেন।