Mark 7:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাজার থেকে আসলে তারা গোসল না করে আহার করে না। এছাড়া তারা আরও অনেক বিষয় মানবার হুকুম পেয়েছে, যথা, ঘটি, ঘড়া ও ব্রোঞ্জের নানা পাত্র ইত্যাদি ধোয়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হাটবাজার থেকে ফিরে এসে তারা স্নান না করে খাবার খেতো না। আরও বহু প্রথা তারা পালন করত, যেমন ঘটি, কলশি ও বিভিন্ন পাত্র পরিষ্কার করা।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না; এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা, ঘটী, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা।—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর বাজার থেকে কোন কিছু কিনলে তা বিশেষভাবে না ধুয়ে খেতো না৷ আরও বহু প্রাচীন রীতি নীতি তারা মেনে চলত, য়েমন পানপাত্রটি, কলসী ও পিতলের নানা পাত্র ধোওযা ইত্যাদি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর বাজার থেকে আসলে তারা স্নান না করে খাবার খায় না; এবং তারা আরও অনেক বিষয় মানবার আদেশ পেয়েছে, যথা, ঘটী, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধোয়া।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না; এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা- ঘটি, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাজার থেকে এসে তাঁরা হাত-পা না ধুয়ে কিছু খান না। এছাড়া তাঁরা আরও অনেক রকম নিয়ম পালন করে থাকেন, যেমন ঘটি, বাটি, থালা ইত্যাদি ধোওয়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাজার থেকে এসে তাঁরা হাত-পা না ধুয়ে কিছু খান না। এছাড়া তাঁরা আরও অনেক রকম নিয়ম পালন করে থাকেন, যেমন বাসন-কোসন, পেয়ালা ইত্যাদি ধোয়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাজার থেকে আসার পর স্নান না করে তারা খায় না। এছাড়অ আরও অনেক প্রথা আছে যেগুলি তারা পালন করে থাকে, যেমন ঘটি, বাটি, তামার গামলা, খাট বিছানা ইত্যাদি ধোয়া।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর বাজার থেকে কোন কিছু কিনলে তা বিশেষভাবে না ধুয়ে খেতো না৷ আরও বহু প্রাচীন রীতি নীতি তারা মেনে চলত, যেমন পানপাত্রটি, কলসী ও পিতলের নানা পাত্র ধোওয়া ইত্যাদি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাজার থেকে আসলে তারা স্নান না করে খাবার খায় না; এবং তারা আরও অনেক বিষয় মানবার আদেশ পেয়েছে, যথা, ঘটী, ঘড়া ও পিতলের নানা পাত্র ধোয়া।