Mark 7:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফরীশীরা ও আলেমেরা তাঁকে জিজ্ঞাসা করলো, তোমার সাহাবীরা কেন প্রাচীনদের পরমপরাগত নিয়ম অনুসারে চলে না, কিন্তু নাপাক হাতে আহার করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে ফরিশীরা ও শাস্ত্রবিদরা যীশুকে জিজ্ঞাসা করল, “আপনার শিষ্যেরা প্রাচীনদের প্রথা অনুসরণ না করে অশুচি হাতেই খাবার খাচ্ছে কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ফরীশীরা ও অধ্যাপকেরা তাঁহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকরা যীশুকে জিজ্ঞাসা করলেন, ‘আপনার শিষ্যরা প্রাচীন রীতিনীতি অনুসারে চলে না, তারা হাত না ধুয়ে তাদের খাবার খায়, এর কারণ কি?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে ফরীশীরা ও ধর্মীয় শিক্ষকেরা তাঁকে জিজ্ঞাসা করল, তোমার শিষ্যেরা পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম চলে আসছে সে নিয়ম মেনে চলে না কেন তারা তো হাত না ধুয়েই খায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ফরীশীরা ও অধ্যাপকেরা তাঁহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরমপরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ফরীশী ও ধর্ম-শিক্ষকেরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “পুরানো দিনের ধর্ম-শিক্ষকদের দেওয়া যে নিয়ম চলে আসছে আপনার শিষ্যেরা তা মেনে চলে না কেন? তারা তো হাত না ধুয়েই খায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ফরীশী ও আলেমেরা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “পুরানো দিনের আলেমদের দেওয়া যে নিয়ম চলে আসছে আপনার সাহাবীরা তা মেনে চলে না কেন? তারা তো হাত না ধুয়েই খায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফরিশী এবং শাস্ত্রীরা যীশুকে জিজ্ঞেস করলেন, আপনার শিষ্যেরা পূর্বপুরুষেরা প্রথমা মেনে চলে না কেন? কেন ওরা অশুচি হাতে খায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “আপনার শিষ্যরা প্রাচীন রীতিনীতি অনুসারে চলে না, তারা হাত না ধুয়ে তাদের খাবার খায়, এর কারণ কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ফরীশীরা ও ব্যবস্থার শিক্ষকেরা তাঁকে জিজ্ঞাসা করল, তোমার শিষ্যেরা পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম চলে আসছে সে নিয়ম মেনে চলে না কেন তারা তো অশুচি হাত দিয়েই খায়?