Mark 7:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে আরও বললেন, তোমাদের পরমপরাগত নিয়ম পালনের জন্য তোমরা আল্লাহ্‌র হুকুম অমান্য করবার জন্য ভাল পথই তোমাদের আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের আরও বললেন, “তোমাদের নিজস্ব প্রথা পালন করার উদ্দেশ্যে ঈশ্বরের আদেশ এক পাশে সরিয়ে রাখার এক সুন্দর উপায় তোমাদের আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাদের আরো বললেন, ‘তোমরা নিজেদের ঐতিহ্য় বজায় রাখার জন্য খুব বুদ্ধি খাটিয়ে ঈশ্বরের আদেশ অমান্য করছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাদেরকে আরও বললেন, ঈশ্বরের আদেশ বাদ দিয়ে নিজেদের নিয়ম পালন করবার জন্য বেশ ভালো উপায় আপনাদের জানা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের আরও বললেন, “ঈশ্বরের আদেশ বাদ দিয়ে নিজেদের চলতি নিয়ম পালন করবার জন্য বেশ ভাল উপায়ই আপনাদের জানা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের আরও বললেন, “আল্লাহ্‌র হুকুম বাদ দিয়ে নিজেদের চলতি নিয়ম পালন করবার জন্য খুব ভাল উপায়ই আপনাদের জানা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁদের বললেন, ঈশ্বরের নির্দেশ অমান্য করে নিজেদের প্রথা বজায় রাখার চমৎকার কায়দা বার করেছ তোমরা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাদের আরো বললেন, “তোমরা নিজেদের ঐতিহ্য বজায় রাখার জন্য খুব বুদ্ধি খাটিয়ে ঈশ্বরের আদেশ অমান্য করছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদেরকে আরও বললেন, ঈশ্বরের আদেশ বাদ দিয়ে নিজেদের নিয়ম পালন করবার জন্য বেশ ভালো উপায় আপনাদের জানা আছে।